দুদকের মহাপরিচালক পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক পদে বড় রদবদল করেছে সরকার। বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।পৃথক দুই

2026-07-02T03:39:56+00:00
2026-07-02T03:39:56+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
দুদকের মহাপরিচালক পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৩:৩৯ এএম 
ছবি : সংগৃহীত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক পদে বড় রদবদল করেছে সরকার। বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

পৃথক দুই আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলামকে দুদকের নতুন মহাপরিচালক হিসেবে ডেপুটেশনে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, দুদকের বর্তমান মহাপরিচালক মো. মোতাহার হোসেনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক পদে বদলি করা হয়েছে।


জনস্বার্থে জারিকৃত ওই আদেশ অবিলম্বে কার্যকর করতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

সময়ের আলো/আআ



  বিষয়:   দুদক  মহাপরিচালক  পদ  রদবদল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: