সেনেগালের বিপক্ষে বেলজিয়ামের জয়, আলোচনায় রেফারির পেনাল্টি সিদ্ধান্ত

ক্রীড়া ডেস্ক

খেলা

বেলজিয়ামের নাটকীয় জয়ের ম্যাচ শেষে ফুটবল নয়, আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রেফারির এক বিতর্কিত সিদ্ধান্ত। শেষ মুহূর্তের পেনাল্টি ঘিরে তৈরি

2026-07-02T11:17:04+00:00
2026-07-02T11:17:04+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
সেনেগালের বিপক্ষে বেলজিয়ামের জয়, আলোচনায় রেফারির পেনাল্টি সিদ্ধান্ত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:১৭ এএম 
অতিরিক্ত সময়ের শেষ মিনিটে পেনাল্টি পায় বেলজিয়াম, যা নিয়ে চলছে আলোচনা। ছবি : সংগৃহীত
বেলজিয়ামের নাটকীয় জয়ের ম্যাচ শেষে ফুটবল নয়, আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রেফারির এক বিতর্কিত সিদ্ধান্ত। শেষ মুহূর্তের পেনাল্টি ঘিরে তৈরি হওয়া বিতর্কেই এখন সরগরম ফুটবল মহল।

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে স্কোরলাইন ছিল ২-২ সমতায়। টাইব্রেকারের দিকে যখন দুই দলই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ঘটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা।

সেনেগালের ডিফেন্ডার লামিন কামারা নিজেদের বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে একটি স্লাইড ট্যাকল করেন। প্রথমে রেফারি খেলা চালিয়ে দেন। তবে পরে ভিএআরের (VAR) পরামর্শে রিপ্লে দেখে তিনি বেলজিয়ামের পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দেন।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় সেনেগালের খেলোয়াড়রা। মাঠে তাদের হতাশা ও ক্ষোভ স্পষ্টভাবে দেখা যায়। তবে রেফারির সিদ্ধান্ত পরিবর্তন হয়নি।

পেনাল্টি থেকে গোল করে বেলজিয়ামকে ৩-২ ব্যবধানে জয় এনে দেন ইউরি টিলেমানস, ফলে দলটি শেষ ষোলোতে জায়গা করে নেয়।

ম্যাচ শেষে এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল আইটিভিতে ম্যাচ বিশ্লেষণে বলেন, ‘আমার কাছে এটি কোনোভাবেই পেনাল্টি মনে হয়নি। টিলেমানস যদি আগে বল স্পর্শ করতেন এবং এরপর কামারার ট্যাকলে পড়ে যেতেন, তাহলে পেনাল্টি দেওয়া যেত। কিন্তু এখানে সেটি হয়নি।’


একই ধরনের মত প্রকাশ করেন নাইজেরিয়ার সাবেক অধিনায়ক জন ওবি মিকেল। টেলিভিশন আলোচনায় তিনি বলেন, ‘এখন মনে হচ্ছে কোন দল খেলছে তার ওপরই নিয়মের প্রয়োগ নির্ভর করছে। অন্য কোনো দলের ক্ষেত্রে এমন ঘটনায় পেনাল্টি দেওয়া হতো বলে আমার মনে হয় না।’

সব মিলিয়ে বেলজিয়াম জয় পেলেও ম্যাচের মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে ওই একমাত্র পেনাল্টি সিদ্ধান্ত। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ফুটবল বিশ্লেষকদের আলোচনায় এটি এখন অন্যতম বিতর্কিত বিষয় হিসেবে রয়ে গেছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সেনেগাল  বিপক্ষ  বেলজিয়াম  জয়  আলোচনা  রেফারি  পেনাল্টি  সিদ্ধান্ত 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: