কলাবাগানে সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে ৩ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর কলাবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে তিন ফার্নিচার দোকানের কর্মচারী দগ্ধ হয়েছেন।বুধবার (১ জুলাই) দিবাগত রাত

2026-07-02T12:12:05+00:00
2026-07-02T13:03:56+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
জাতীয়
কলাবাগানে সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে ৩ জন দগ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১২:১২ পিএম  আপডেট: ০২.০৭.২০২৬ ১:০৩ পিএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
রাজধানীর কলাবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে তিন ফার্নিচার দোকানের কর্মচারী দগ্ধ হয়েছেন। 

বুধবার (১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ফ্রি স্কুল স্ট্রিট বক্স কালভার্ট রোডের আবুল বাশারের একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন রানা (২২), জুয়েল (২০) ও পারভেজ (২১)। তারা তিনজনই পান্থপথ এলাকার ভিন্ন ভিন্ন ফার্নিচার দোকানের কর্মচারী এবং ঘনিষ্ঠ বন্ধু। জানা গেছে, জুয়েলের পরিবার ওই বাসায় বসবাস করত। তবে ঘটনার সময় পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে থাকায় সে তার দুই বন্ধু রানা ও পারভেজকে রাতে বাসায় নিয়ে যায়।


হাসপাতালে নিয়ে আসা ফার্নিচার ব্যবসায়ী ইমরান হোসেন রাজিব বলেন, ৭তলা ওই ভবনের নিচতলায় জুয়েলের পরিবারের কক্ষের ঠিক নিচে একটি সেপটিক ট্যাংক রয়েছে। দীর্ঘদিন ধরে ওই রুমের মেঝে অস্বাভাবিকভাবে গরম থাকত এবং আশপাশে গ্যাসের গন্ধ পাওয়া যেত বলে পরিবারের পক্ষ থেকে বাড়িওয়ালাকে জানানো হয়েছিল। তবে বিষয়টি গুরুত্ব না দেওয়ায় এমন দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংক থেকে নির্গত গ্যাস রুমে জমে ছিল এবং রাতে আগুন জ্বালাতে গিয়ে বিস্ফোরণ ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে রানার শরীরের ৬৩ শতাংশ, জুয়েলের ৩০ শতাংশ এবং পারভেজের ২১ শতাংশ দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থার কারণে রানাকে আইসিইউতে রাখা হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   কলাবাগান  গ্যাস  বিস্ফোরণ  দগ্ধ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: