কর্ণফুলীতে জাহাজে বিস্ফোরণ: দগ্ধ দুই নাবিকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামে কর্ণফুলী নদীর সদরঘাটে নোঙর করা ‘এফভি দেশ’ নামে ফিশিং ট্রলারের ইঞ্জিন কক্ষে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই নাবিক মারা গেছেন।

2026-07-01T21:04:54+00:00
2026-07-01T21:04:54+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
কর্ণফুলীতে জাহাজে বিস্ফোরণ: দগ্ধ দুই নাবিকের মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৯:০৪ পিএম 
‘এফভি দেশ’ ফিশিং ট্রলারে বিস্ফোরণ। ছবি : সময়ের আলো
চট্টগ্রামে কর্ণফুলী নদীর সদরঘাটে নোঙর করা ‘এফভি দেশ’ নামে ফিশিং ট্রলারের ইঞ্জিন কক্ষে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই নাবিক মারা গেছেন। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে দু’জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, ইঞ্জিন বিভাগের গ্রিজার মো. রুবেল (৩২) ও শাহ আলম (৪০)। নিহত মো. রুবেলের মরদেহ পটুয়াখালীর গলাচিপায় বাড়িতে এবং শাহ আলমকে নোয়াখালীর বাড়িতে নিয়ে যাওয়া হয়। বুধবার (১ জুলাই) সকালে সেখানে জানাজা শেষে তাদের দাফন করা হয়েছে।

জাহাজটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ বলেন, মঙ্গলবার দু’জনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যায় তাদের ঢাকার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নেয়ার পথে মৃত্যু হয়।

এদিকে অগ্নিকাণ্ডে দগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান তামিমকে মঙ্গলবার রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থাও সংকটাপন্ন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।


ট্রলারে অগ্নিকাণ্ডের সময় পাশে নোঙর করা এফভি ডিজনি জাহাজের নাবিক নিজাম উদ্দিন, মো. রাসেল ও ছিদ্দিক আহমেদ দগ্ধ হয়ে মঙ্গলবার দুপুরে চমেকে ভর্তি হয়েছিলেন। চমেকের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হন তিনজনই। বুধবার সকালে ছাড়পত্র নিয়ে তারা বাসায় চলে গেছেন।

প্রসঙ্গত মঙ্গলবার দুপুরে কর্ণফুলী নদীর মুরিংয়ে নোঙর করা ‘এফভি দেশ’ নামে ফিশিং ট্রলারের ইঞ্জিন কক্ষে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় মোট ছয়জন দগ্ধ হন। কি কারণে আগুন লেগেছে এখনো নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। তবে আগুনের কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সময়ের আলো/আতা
  বিষয়:   কর্ণফুলী  জাহাজ  বিস্ফোরণ  দগ্ধ নাবিক  মৃত্যু  চট্টগ্রাম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: