প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:০৫ পিএম

সাগর আহম্মেদ সাজু। ছবি : সংগৃহীত
সাগর আহম্মেদ সাজু। ছবি : সংগৃহীতবরিশালের বানারীপাড়ায় নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাগর আহম্মেদ সাজুকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার(২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের রায়েরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান জানান, মঙ্গলবার সকালে একটি রাজনৈতিক মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে তাকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে। ছাত্রলীগ নেতা সাগর আহম্মেদ সাজু কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলামের ভাতিজা ও শ্রমিকলীগ নেতা মো. হারুনের ছেলে।
এদিকে, দলীয় নেতা-কর্মীরা রাজনৈতিক হয়রানিমূলক মামলায় সাজুকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
সময়ের আলো/এনএন