রূপগঞ্জে ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাগ্‌বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত ইয়াছিন মিয়া (২২) নামে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনার তিন দিন পর সোমবার

2026-11-24T17:51:28+00:00
2026-11-24T17:51:28+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
রূপগঞ্জে ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:৫১ পিএম 
নিহত ইয়াছিন মিয়া। ছবি : সংগৃহীত
নিহত ইয়াছিন মিয়া। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাগ্‌বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত ইয়াছিন মিয়া (২২) নামে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনার তিন দিন পর সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইয়াছিন উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই এলাকার শফিকুল ইসলামের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে দেবই মাদরাসার ওয়াজ মাহফিলে যাওয়ার পথে দফতরি মামুনের সঙ্গে ইয়াছিনের বাগ্‌বিতণ্ডা হয়। মামুনের ভাতিজা জোনায়েতকে খুঁজে না পাওয়াকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে মামুনের নেতৃত্বে কয়েকজন ইয়াছিনের ওপর হামলা চালায়। এ সময় মামুনের হাতে থাকা ছুরি দিয়ে ইয়াছিনের পেটে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভগ্নিপতি মো. মাসুম মিয়া বাদী হয়ে মাদরাসার দফতরি মামুন, রিয়াদ ও শান্তকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত ইয়াছিন দেবই কাজিরবাগ ফাজিল মাদরাসা থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় আগামী সপ্তাহে ওই বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। কিন্তু তার আগেই এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, মঙ্গলবার দুপুরে ইয়াছিন হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   রূপগঞ্জ  ছুরিকাঘাত  আহত  শিক্ষার্থী  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: