চাকরির প্রলোভনে কিশোরীকে যৌনপল্লীতে বিক্রি, আটক ১

রাজবাড়ী সংবাদদাতা

সারাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দে ভালো বেতনে বিউটি পার্লারে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ

2026-11-24T18:23:08+00:00
2026-11-24T18:23:08+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
চাকরির প্রলোভনে কিশোরীকে যৌনপল্লীতে বিক্রি, আটক ১
রাজবাড়ী সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:২৩ পিএম 
গোয়ালন্দ ঘাট থানা। ছবি : সংগৃহীত
গোয়ালন্দ ঘাট থানা। ছবি : সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দে ভালো বেতনে বিউটি পার্লারে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যৌনপল্লীর বাড়িওয়ালী কোহিনূর আক্তারকে (৩৫) আটক করেছে পুলিশ। একইসঙ্গে ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে যৌনপল্লীসংলগ্ন মো. দেলোয়ার হোসেনের দোকান থেকে তাকে উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর অজ্ঞাতপরিচয় এক নারী ঢাকার সাভার থেকে ওই কিশোরীকে ভালো বেতনে বিউটি পার্লারে চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে দৌলতদিয়ায় নিয়ে আসেন। পরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে কোহিনূর আক্তারের কাছে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ করেছে কিশোরী।

সোমবার সন্ধ্যার পর সুযোগ বুঝে পালিয়ে যৌনপল্লীসংলগ্ন দেলোয়ার হোসেনের দোকানে আশ্রয় নেয় সে। এ সময় স্থানীয়দের কাছে উদ্ধারের আকুতি জানালে তারা পুলিশকে খবর দেন। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

স্থানীয়রা জানান, পালানোর চেষ্টা করলে কিশোরীর বিরুদ্ধে মোবাইল ফোন চুরির অভিযোগ তোলেন কোহিনূর ও তার লোকজন। এরপর তারা তাকে ধাওয়া করেন। একপর্যায়ে দৌড়ে রেলস্টেশন শহীদ মিনারসংলগ্ন এলাকায় গিয়ে দেলোয়ার হোসেনের দোকানে আশ্রয় নেয় কিশোরী।

ওই কিশোরীর বাড়ি গাইবান্ধায়। সে সাভারের একটি পোশাক কারখানায় কাজ করত।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আটক কোহিনূর আক্তারকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   চাকরির প্রলোভন  কিশোরী  যৌনপল্লী  বিক্রি  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: