শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় দায়ের করা শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রুবেল ইসলাম ওরফে রুবেল রানাকে (৩২)

2026-11-24T18:50:12+00:00
2026-11-24T18:50:12+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:৫০ পিএম 
মো. রুবেল ইসলাম ওরফে রুবেল রানা । ছবি : সংগৃহীত
মো. রুবেল ইসলাম ওরফে রুবেল রানা । ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় দায়ের করা শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রুবেল ইসলাম ওরফে রুবেল রানাকে (৩২) গ্রেফতার করেছে (এসআরবি)-১৩। 

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার আশা সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রুবেল ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার খড়িবাড়ী (বদ্বেশ্বরী) এলাকার মো. নান্দু ইসলাম ওরফে রশিদুল ইসলামের ছেলে।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

এসআরবি-১৩ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, এসআরবি-১৩-এর দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার বিকেল ৩টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার আশা সুপার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রুহিয়া থানার মামলা নম্বর ০১, তারিখ ৮ নভেম্বর ২০১৯-এর নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ও ৯(১) ধারায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি রুবেল ইসলামকে গ্রেফতার করা হয়।


মামলার রায়ে শিশু অপহরণ ও ধর্ষণের অপরাধে তাকে পৃথকভাবে ১৪ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, হত্যা, ধর্ষণ, অপহরণ, মাদক, সন্ত্রাস, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এসআরবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। পাশাপাশি আদালতের সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারেও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

গ্রেফতার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৩।

সময়ের আলো/এনএন

  বিষয়:   শিশু অপহরণ  ধর্ষণ  মামলা  গ্রেফতার  ঠাকুরগাঁও  রুহিয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: