১৯ বছর পর স্বীকৃতি পেল প্রতিভা দুঃখু মিয়ার স্কুল

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

দীর্ঘ ১৯ বছরের অপেক্ষার অবসান ঘটেছে নরসিংদীর পাঁচদোনায় প্রতিষ্ঠিত প্রতিভা দুঃখু মিয়া কিন্ডারগার্টেন স্কুলের। দুই হাতবিহীন আলতাব হোসেনের প্রতিষ্ঠিত এই

2026-11-24T19:24:37+00:00
2026-11-24T19:24:37+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
১৯ বছর পর স্বীকৃতি পেল প্রতিভা দুঃখু মিয়ার স্কুল
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:২৪ পিএম 
স্কুলের স্বীকৃতিপত্র ও বেঞ্চ প্রতিষ্ঠাতা আলতাব হোসেনের হাতে তুলে দেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। ছবি : সময়ের আলো
স্কুলের স্বীকৃতিপত্র ও বেঞ্চ প্রতিষ্ঠাতা আলতাব হোসেনের হাতে তুলে দেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। ছবি : সময়ের আলো
দীর্ঘ ১৯ বছরের অপেক্ষার অবসান ঘটেছে নরসিংদীর পাঁচদোনায় প্রতিষ্ঠিত প্রতিভা দুঃখু মিয়া কিন্ডারগার্টেন স্কুলের। দুই হাতবিহীন আলতাব হোসেনের প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠান অবশেষে সরকারি স্বীকৃতি পেয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে স্কুলটিকে দেওয়া হয়েছে প্রয়োজনীয় বেঞ্চ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে স্কুলের স্বীকৃতিপত্র ও বেঞ্চ প্রতিষ্ঠাতা আলতাব হোসেনের হাতে তুলে দেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।

নরসিংদী জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। এ সময় নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. শামসুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শফি উল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০০৭ সালে নিজ উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন দুই হাতবিহীন আলতাব হোসেন। দীর্ঘদিন ধরে নানা সীমাবদ্ধতা ও আর্থিক সংকটের মধ্যেও শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। বর্তমানে তার প্রতিষ্ঠিত বিদ্যালয়ে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। কোনো ধরনের নিয়মিত সরকারি সহায়তা ছাড়াই এতদিন প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের স্বীকৃতি ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পাওয়ার জন্য বিভিন্ন দফতরে যোগাযোগ করেও প্রত্যাশিত ফল পাননি প্রতিষ্ঠাতা আলতাব হোসেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং গণমাধ্যমে বিষয়টি উঠে আসার পর নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে বিদ্যালয়টির স্বীকৃতি ও বেঞ্চের ব্যবস্থা করা হয়।


স্বীকৃতি পাওয়ার পর আবেগাপ্লুত হয়ে আলতাব হোসেন বলেন, জন্ম থেকেই তার দুটি হাত নেই। এরপরও দেশের সর্বোচ্চ পর্যায়ের শিক্ষা অর্জন করেছেন। কিন্তু চাকরি না পাওয়ায় নিজ বাড়িতেই বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন। দীর্ঘদিন ধরে সরকারি সহায়তা ছাড়াই প্রতিষ্ঠানটি পরিচালনা করেছেন। অবশেষে বিদ্যালয়ের স্বীকৃতি ও শিক্ষার্থীদের জন্য বেঞ্চ পেয়ে তিনি আনন্দিত। এ জন্য সরকারের পাশাপাশি নরসিংদী জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, প্রতিভা দুঃখু মিয়া তার কর্ম ও ইচ্ছাশক্তির মাধ্যমে প্রমাণ করেছেন, দৃঢ় মনোবল থাকলে কোনো বাধাই মানুষের অগ্রযাত্রা থামিয়ে রাখতে পারে না। তার জীবন থেকে শিক্ষা নিয়ে সবাইকে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

সময়ের আলো/এনএন
  বিষয়:   ১৯ বছর পর স্বীকৃতি  প্রতিভা দুঃখু মিয়ার স্কুল  নরসিংদী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: