প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:৪৭ পিএম

পালংকি রেস্টুরেন্ট। ছবি : সময়ের আলো
পালংকি রেস্টুরেন্ট। ছবি : সময়ের আলোচাঁদার দাবিতে খুলনার সোনাডাঙ্গা থানাধীন গাজী মেডিকেল কলেজের সামনে অবস্থিত ‘পালংকি’ রেস্টুরেন্টে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে এ ঘটনার পর মুঠোফোনে রেস্টুরেন্ট মালিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষের অভিযোগ, রেস্টুরেন্টটি চালুর পর থেকেই ‘বি কোম্পানি’র সদস্য পরিচয়ে কয়েকজন ব্যক্তি মুঠোফোনে চাঁদা দাবি করে আসছিল। চাঁদার দাবিতে সৃষ্ট পরিস্থিতির কারণে গত এক মাসের মধ্যে প্রায় ১৫ দিন রেস্টুরেন্টটি বন্ধ রাখতে বাধ্য হন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার পুলিশের হস্তক্ষেপে রেস্টুরেন্টটি পুনরায় চালু করা হয়। কিন্তু চালুর কয়েক ঘণ্টার মধ্যেই বিকেলে মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত রেস্টুরেন্ট লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আরও জানায়, গুলিবর্ষণের কিছুক্ষণ পর একটি মুঠোফোন থেকে কল করে হুমকি দেওয়া হয়—‘তোর দোকানে গুলি করেছি, এখন তোকে গুলি করব।’ এই ঘটনায় রেস্টুরেন্টের মালিক ও কর্মচারীসহ আশপাশের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তৎপরতা শুরু করেছে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলে জানা গেছে।
সময়ের আলো/এনএন