মেঘনা-গোমতী সেতু বন্ধ, চালু নিয়ে অনিশ্চয়তা

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পুরোনো সেতুটি তিন দিন ধরে বন্ধ রয়েছে। সেতুর বেয়ারিং প্যাডে ত্রুটি দেখা দেওয়ায়

2026-11-24T19:56:28+00:00
2026-11-24T19:56:28+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
মেঘনা-গোমতী সেতু বন্ধ, চালু নিয়ে অনিশ্চয়তা
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:৫৬ পিএম 
বিশেষজ্ঞদের একটি দল সেতুটি পরিদর্শন করলেও কবে নাগাদ এটি চালু করা যাবে, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ । ছবি : সংগৃহীত
বিশেষজ্ঞদের একটি দল সেতুটি পরিদর্শন করলেও কবে নাগাদ এটি চালু করা যাবে, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ । ছবি : সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পুরোনো সেতুটি তিন দিন ধরে বন্ধ রয়েছে। সেতুর বেয়ারিং প্যাডে ত্রুটি দেখা দেওয়ায় যান চলাচল বন্ধ রেখেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। বিকল্প হিসেবে পাশের নতুন সেতু দিয়ে চলাচল করছে দুই দিকের যানবাহন। এতে এখন পর্যন্ত বড় ধরনের যানজট তৈরি না হলেও যানবাহনের চাপ বাড়লে ভোগান্তির আশঙ্কা রয়েছে।
 
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বিশেষজ্ঞদের একটি দল সেতুটি পরিদর্শন করলেও কবে নাগাদ এটি চালু করা যাবে, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

এ দিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই অংশে মেঘনা-গোমতী নদীর ওপর পাশাপাশি দুটি সেতু রয়েছে। এর মধ্যে পুরোনো সেতুটি চট্টগ্রামমুখী যানবাহনের জন্য ব্যবহৃত হতো। সেটি বন্ধ থাকায় পাশের নতুন সেতু দিয়ে এখন উভয়মুখী যান চলাচল করছে।

একই সেতু দিয়ে দুই দিকের যানবাহন চলাচল করায় বাড়তি সতর্কতা অবলম্বন করছে হাইওয়ে পুলিশ। এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, যানবাহনের চাপ বাড়লে পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা।

কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা বলেন, সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।


অন্যদিকে, সেতুর ত্রুটি নির্ণয়ে মঙ্গলবার দুপুরে পরিদর্শন করে সড়ক ও জনপথ বিভাগের বিশেষজ্ঞ দল। পরিদর্শনে বেয়ারিং প্যাডে ত্রুটি পাওয়া গেছে। তবে কী ধরনের মেরামত প্রয়োজন এবং এতে কত দিন সময় লাগবে, তা এখনো চূড়ান্ত হয়নি। স্থায়ী সমাধানের বিষয়টি বিবেচনায় নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

সড়ক ও জনপথ বিভাগের রক্ষণাবেক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান এবং সেতু ডিজাইন বিভাগের নির্বাহী প্রকৌশলী ইশতিয়াক মাহমুদ এ বিষয়ে বিস্তারিত জানান।

সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহিম বলেন, জরুরি ভিত্তিতে মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে। মেরামত শেষ হলে দ্রুত সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার চেষ্টা করা হবে।

প্রসঙ্গত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪২তম কিলোমিটারে নব্বইয়ের দশকে নির্মিত হয় মেঘনা-গোমতী নদীর ওপর পুরোনো এই সেতু। এর আগেও কয়েক দফা মেরামতের জন্য সেতুটি বন্ধ রাখতে হয়েছিল। তবে সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় আবারও ত্রুটি দেখা দিয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগের গুরুত্বপূর্ণ এই সেতু দ্রুত মেরামত করে চালুর দাবি জানিয়েছেন চালক ও যাত্রীরা।

সময়ের আলো/এসকে
  বিষয়:   মেঘনা-গোমতী সেতু  বন্ধ  চালু নিয়ে  অনিশ্চয়তা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: