গ্যাস বিলের নামে প্রতারণা, জরুরি সতর্কবার্তা তিতাসের

সময়ের আলো ডেস্ক

জাতীয়

গ্যাস বিল পরিশোধের ক্ষেত্রে প্রতারক চক্র থেকে গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।এক বার্তায় প্রতিষ্ঠানটি

2026-07-02T12:33:06+00:00
2026-07-02T12:33:06+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
জাতীয়
গ্যাস বিলের নামে প্রতারণা, জরুরি সতর্কবার্তা তিতাসের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১২:৩৩ পিএম 
প্রতারক চক্র থেকে গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তিতাস। ছবি : সংগৃহীত
গ্যাস বিল পরিশোধের ক্ষেত্রে প্রতারক চক্র থেকে গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

এক বার্তায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, সম্প্রতি কিছু প্রতারক চক্র নিজেদেরকে 'তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসি'র কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে গ্রাহকদের মোবাইল ফোনে কল করছে। প্রতারকরা গ্রাহকদেরকে ব্যক্তিগত বিকাশ নম্বরে বকেয়া গ্যাস বিল পরিশোধ করার জন্য চাপ ও হুমকি দিচ্ছে।


এ বিষয়ে সর্তক থাকার আহ্বান জানিয়ে তিতাস বলছে, শুধুমাত্র কোম্পানির নির্ধারিত ব্যাংকগুলোতে এবং অনলাইন 'মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস' অ্যাপের মাধ্যমে (বিকাশ, রকেট, উপায় ও ট্যাপ) গ্যাস বিল পরিশোধের অনুরোধ জানানো হলো।

প্রতিষ্ঠানটি আরও জানায়, কারও ব্যক্তিগত বিকাশ নম্বরে গ্যাস বিল পরিশোধ করবেন না। প্রতারক চক্র থেকে রক্ষা পেতে সচেতন থাকুন। প্রয়োজনে তিতাস গ্যাসের সংশ্লিষ্ট অফিসে উপস্থিত হয়ে অথবা তিতাস গ্যাসের ওয়েবসাইটে (https://titasgas.gov.bd) প্রদত্ত নম্বরে যোগাযোগ করে পরামর্শ ও সেবা গ্রহণ করুন।

সময়ের আলো/মহু


  বিষয়:   গ্যাস  বিল  প্রতারণা  সতর্কবার্তা  তিতাস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: