শুরু হলো হজের প্রাক-নিবন্ধন, দিতে হবে যেসব তথ্য

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

হজযাত্রীদের প্রাক-নিবন্ধনের সময় আবশ্যিকভাবে প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।বুধবার (১ জুলাই) মন্ত্রণালয়ের হজ-১ শাখা

2026-07-02T13:13:07+00:00
2026-07-02T13:13:07+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
ইসলাম
শুরু হলো হজের প্রাক-নিবন্ধন, দিতে হবে যেসব তথ্য
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১:১৩ পিএম 
পবিত্র কাবা শরিফ। ছবি : সংগৃহীত
হজযাত্রীদের প্রাক-নিবন্ধনের সময় আবশ্যিকভাবে প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। 

বুধবার (১ জুলাই) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজে গমনেচ্ছু বাংলাদেশি নাগরিকদের জন্য প্রাক-নিবন্ধনই প্রথম ধাপ। এ সময় আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র, বাংলাদেশি পাসপোর্ট বা জন্মসনদ, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল ফোন নম্বর এবং ব্যাংক হিসাব নম্বর প্রদান বাধ্যতামূলক।

এতে আরও জানানো হয়, একই পরিবারের একাধিক সদস্যের ক্ষেত্রে একটি ব্যাংক হিসাব থাকলেও তা গ্রহণযোগ্য হবে। হজযাত্রার আর্থিক লেনদেনকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সরকারি ও বেসরকারি—উভয় মাধ্যমের হজযাত্রীদের জন্য ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক করা হয়েছে।


যারা পূর্বে প্রাক-নিবন্ধনের সময় ব্যাংক হিসাবের তথ্য দেননি, তাদেরকে পরবর্তী নিবন্ধন পর্যায়ে তা যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৭ সালের হজের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম ১ জুলাই থেকে শুরু হয়েছে। সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজ নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   হজ  প্রাক-নিবন্ধন  তথ্য  মক্কা  ইবাদত 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: