রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর চকবাজারের কামালবাগ এলাকায় একটি পলিথিন কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাইফুল (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।বুধবার (১ জুলাই) দিবাগত

2026-07-02T15:22:18+00:00
2026-07-02T15:22:18+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৩:২২ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর চকবাজারের কামালবাগ এলাকায় একটি পলিথিন কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাইফুল (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাইফুলের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ থানায়। তার বাবার নাম সুলতান হাওলাদার। তিনি চকবাজারের কামালবাগ এলাকার ওই পলিথিন কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন এবং সেখানেই বসবাস করতেন।


নিহতকে হাসপাতালে নিয়ে আসা খোকন জানান, কারখানায় মেশিন চালানোর সময় সাইফুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাকে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   রাজধানী  বিদ্যুৎস্পৃষ্ট  শ্রমিক  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: