সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির নতুন উপাচার্য ড. আমানউল্লাহ

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মো. আমানউল্লাহ।তিনি হামদর্দ ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব বিজনেস

2026-07-02T18:05:01+00:00
2026-07-02T18:05:01+00:00
 
  শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শিক্ষা
সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির নতুন উপাচার্য ড. আমানউল্লাহ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৬:০৫ পিএম 
ড. আমানউল্লাহ। ছবি : সংগৃহীত
সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মো. আমানউল্লাহ। তিনি হামদর্দ ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রফেসর।

একই সঙ্গে ইউনিভার্সিটির ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. সাহেদুল ইসলাম (পিআরএল)। বৃহস্পতিবার (২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩১(১) ধারা অনুযায়ী প্রফেসর আমানউল্লাহকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।


প্রজ্ঞাপনের শর্তানুযায়ী, যোগদানের তারিখ হতে আগামী চার বছরের জন্য তিনি এই পদে দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর চাইলে যেকোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন। উপাচার্য পদে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতন-ভাতাদি এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী তিনি তার যাবতীয় দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি  উপাচার্য 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: