পরীক্ষামূলক শিডিউল ডিস্লাজিং কার্যক্রমের অনুমোদন দিলো ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় সুষ্ঠুভাবে সিডিউল ডিস্লাজিং কার্যক্রম বাস্তবায়নের কর্মপদ্ধতি নির্ধারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) একটি সমন্বয়

2026-07-02T18:57:00+00:00
2026-07-02T18:57:00+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
পরীক্ষামূলক শিডিউল ডিস্লাজিং কার্যক্রমের অনুমোদন দিলো ডিএনসিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৬:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় সুষ্ঠুভাবে সিডিউল ডিস্লাজিং কার্যক্রম বাস্তবায়নের কর্মপদ্ধতি নির্ধারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় বারিধারা, গুলশান, বনানী ও নিকেতন সোসাইটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ডিএনসিসি এবং ঢাকা ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, রাজধানীর কিছু এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় ঢাকা ওয়াসার সুয়ারেজ লাইন থাকলেও অনেক এলাকায় সেপটিক ট্যাংকের ব্যবস্থা রয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রে পয়ঃবর্জ্য সরাসরি জলাশয়ে নিষ্কাশন করা হচ্ছে। এতে স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি, মশার বংশবৃদ্ধি এবং জলাবদ্ধতার মতো সমস্যা সৃষ্টি হচ্ছে।


এসব সমস্যা সমাধানে গুলশান, বনানী ও বারিধারা লেকসহ সব জলাধারে পয়ঃবর্জ্যের অবৈধ নিষ্কাশন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয় এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন ডিএনসিসি প্রশাসক। এ বিষয়ে বারিধারা, গুলশান, বনানী ও নিকেতন সোসাইটির প্রতিনিধিরাও একমত পোষণ করেন এবং সিডিউল ডিস্লাজিং কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় আরও জানানো হয়, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা ওয়াসার মধ্যে ২০২৩ সালের ১০ অক্টোবর একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

এর ধারাবাহিকতায় ডিএনসিসি এলাকায় নিরাপদ ও টেকসই পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে সিডিউল ডিস্লাজিং কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিকভাবে যোগ্য পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে পরীক্ষামূলকভাবে আগামী দুই মাসের মধ্যে ‘ড্রাই-রান’ কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

সময়ের আলো/আরবিএন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: