সরকারের তিন প্রতিষ্ঠানে নতুন চেয়ারম্যান ও ডিজি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন ও বাংলাদেশ পর্যটন করপোরেশনে নতুন চেয়ারম্যান এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে (বিবিএস) মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।এসব

2026-07-02T18:35:31+00:00
2026-07-02T18:35:31+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
জাতীয়
সরকারের তিন প্রতিষ্ঠানে নতুন চেয়ারম্যান ও ডিজি নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৬:৩৫ পিএম 
সরকারের তিন প্রতিষ্ঠানে নতুন চেয়ারম্যান ও ডিজি নিয়োগ। ছবি : সংগৃহীত
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন ও বাংলাদেশ পর্যটন করপোরেশনে নতুন চেয়ারম্যান এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে (বিবিএস) মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

এসব নিয়োগ দিয়ে বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মো. মীর হোসেনকে প্রেষণে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য তার চাকরি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মো. সামীমুজ্জামানকে প্রেষণে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।


অন্যদিকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শামীমুল হককে প্রেষণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে।

এ জন্য তার চাকরি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
  বিষয়:   সরকার  নিয়োগ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: