আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে কে এই বিতর্কিত রেফারি

সময়ের আলো ডেস্ক

খেলা

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ২০২৬ আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার ম্যাচ পরিচালনা করবেন কানাডার রেফারি ড্রু ফিশার। বুধবার এমন খবর

2026-07-02T19:41:47+00:00
2026-07-02T19:41:47+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
খেলা
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে কে এই বিতর্কিত রেফারি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৭:৪১ পিএম 
কানাডার রেফারি ড্রু ফিশার। সংগৃহীত ছবি
বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ২০২৬ আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার ম্যাচ পরিচালনা করবেন কানাডার রেফারি ড্রু ফিশার। বুধবার এমন খবর জানিয়েছে ফিফা।  

শুক্রবার (৩ জুলাই) মায়ামিতে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই নকআউট ম্যাচ। ৪৫ বছর বয়সি ফিশার উত্তর আমেরিকার পরিচিত এক রেফারি। ২০১৫ সাল থেকে তিনি ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় আছেন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন তিনি। এখন পর্যন্ত এই লিগে ২২৯টি ম্যাচ পরিচালনা করেছেন, যেখানে নিয়মিতই খেলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

আর্জেন্টিনার ম্যাচে ফিশারের অভিজ্ঞতা খুব বেশি নয়। এখন পর্যন্ত তিনি মাত্র একবার আলবিসেলেস্তেদের ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন।

২০২৪ কোপা আমেরিকার আগে ইকুয়েডরের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে তার পরিচালনায় ১-০ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। পরে সেই বছরই কোপা আমেরিকার শিরোপাও জেতে লিওনেল স্ক্যালোনির দল। 


তবে ফিশারের ক্যারিয়ারে একটি বিতর্কিত অধ্যায়ও রয়েছে। ২০২৩ সালে কনকাকাফ নেশন্স লিগে মেক্সিকো-হন্ডুরাস কোয়ার্টার ফাইনালে ভিএআরের দায়িত্বে ছিলেন তিনি। সেই ম্যাচে অতিরিক্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়। ইনজুরি টাইমে গোল করে মেক্সিকো ম্যাচ সমতায় ফেরায় এবং পরে টাইব্রেকারে জিতে সেমিফাইনালে ওঠে। সে সময় হন্ডুরাস শিবির অভিযোগ তুলেছিল, ভিএআর থেকে অতিরিক্ত সময় বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছিল। 

চলতি বিশ্বকাপে ফিশার এখন পর্যন্ত দুটি ম্যাচ পরিচালনা করেছেন। ফ্রান্সের ৩-০ ব্যবধানে ইরাককে হারানো ম্যাচ এবং ক্রোয়েশিয়ার ২-১ গোলে ঘানাকে হারানোর ম্যাচে ছিলেন তিনি। 

এবার আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচে তার সামনে অপেক্ষা করছে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় নকআউট লড়াই। 


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   আর্জেন্টিনা-কেপ ভার্দে  ম্যাচ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: