তীব্র দাবদাহে নেদারল্যান্ডসে অন্তত ৪৮০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নজিরবিহীন তীব্র দাবদাহের কারণে নেদারল্যান্ডসে এক সপ্তাহে স্বাভাবিকের চেয়ে ৪৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) ডাচ স্বাস্থ্য কর্তৃপক্ষ

2026-07-02T21:28:11+00:00
2026-07-02T21:28:11+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
তীব্র দাবদাহে নেদারল্যান্ডসে অন্তত ৪৮০ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৯:২৮ পিএম 
নেদারল্যান্ডসে এক সপ্তাহে স্বাভাবিকের চেয়ে ৪৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংগৃহীত ছবি
নজিরবিহীন তীব্র দাবদাহের কারণে নেদারল্যান্ডসে এক সপ্তাহে স্বাভাবিকের চেয়ে ৪৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২ জুলাই) ডাচ স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশটিতে গত ২২ থেকে ২৮ জুন অতিরিক্ত ৪৮০ জনের বেশি মানুষের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। তীব্র দাবদাহের কবলে পড়ে প্রাণ হারানো এসব মানুষের বেশিরভাগের বয়স ৮০ বছর কিংবা তারও বেশি। 

এসব মৃত্যুর বেশিরভাগই নেদারল্যান্ডসের দক্ষিণ ও পূর্বাঞ্চলে রেকর্ড করা হয়েছে, যেখানে তাপমাত্রা ছিল সবচেয়ে বেশি।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দাবদাহ চলাকালীন নেদারল্যান্ডসে গত জুনের তাপমাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়। ওই সময় দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছায়।

এর আগে, ফ্রান্স কর্তৃপক্ষ বলেছে, দাবদাহের কারণে দেশটিতে স্বাভাবিকের চেয়ে অন্তত ১ হাজার জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পালে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফরাসি স্বাস্থ্য কর্তৃপক্ষ। 

বিজ্ঞানীরা বলেছেন, গত ২০ জুন শুরু হওয়া এই দাবদাহ ইউরোপের ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে তীব্র তাপপ্রবাহ।


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   নেদারল্যান্ডস  তীব্র  দাবদাহ  মৃত্যু 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: