স্বপ্নপূরণ শাহরুখ খানের, যুক্তরাষ্ট্রে কিনলেন ক্রিকেট স্টেডিয়াম

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বলিউড সুপারস্টার শাহরুখ খান শুধু চলচ্চিত্রেই নন, ক্রিকেট অঙ্গনেও সফল এক উদ্যোক্তা। জনপ্রিয় ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি নাইট রাইডার্স গ্রুপের অন্যতম মালিক

2026-07-02T22:49:58+00:00
2026-07-02T22:49:58+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
স্বপ্নপূরণ শাহরুখ খানের, যুক্তরাষ্ট্রে কিনলেন ক্রিকেট স্টেডিয়াম
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৪৯ পিএম 
বলিউড সুপারস্টার শাহরুখ খান। সংগৃহীত ছবি
বলিউড সুপারস্টার শাহরুখ খান শুধু চলচ্চিত্রেই নন, ক্রিকেট অঙ্গনেও সফল এক উদ্যোক্তা। জনপ্রিয় ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি নাইট রাইডার্স গ্রুপের অন্যতম মালিক হিসেবে এবার তিনি আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করলেন। নিজেদের দেশের বাইরে প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ ও পরিচালনার মাধ্যমে নতুন ইতিহাস গড়েছে নাইট রাইডার্স গ্রুপ। 

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নির্মিত নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) প্রথম ম্যাচে মুখোমুখি হয় লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ও ওয়াশিংটন ফ্রিডম। এই ম্যাচের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে নতুন স্টেডিয়ামটি।

Advertisement
এক বিবৃতিতে শাহরুখ খান বলেন, ‘যা একসময় শুধু স্বপ্ন ছিল, আজ সেটিই বাস্তবে রূপ নিয়েছে। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় খেলা ক্রিকেটকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসা আমাদের জন্য একটি ঐতিহাসিক অর্জন। ফেয়ারপ্লেক্স ও নাইট রাইডার্সের দীর্ঘমেয়াদি অংশীদারত্বের ফলে শুধু একটি ক্রিকেট ভেন্যুই তৈরি হয়নি, বরং এমন একটি জায়গা গড়ে উঠেছে যেখানে মানুষ একত্র হবে, আনন্দ ভাগাভাগি করবে এবং বিনোদনের নতুন অভিজ্ঞতা লাভ করবে।’

তিনি আরও বলেন, ‘এটি কেবল একটি ক্রিকেট মাঠ নয়। পরিবার ও বন্ধুদের নিয়ে সময় কাটানোর একটি আদর্শ স্থান। আমরা চাই, এটি লস অ্যাঞ্জেলেসে ক্রিকেটের স্থায়ী কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হোক এবং নতুন প্রজন্মের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ তৈরি করুক।’


আন্তর্জাতিক মান বজায় রেখে নির্মিত এই স্টেডিয়ামে মূল স্কয়ারে রয়েছে আটটি উইকেট। এছাড়া আইসিসির মানদণ্ড অনুযায়ী মাঠের পরিমাপ নির্ধারণ করা হয়েছে এবং স্থাপন করা হয়েছে ১২০ ফুট উচ্চতার ছয়টি ফ্লাডলাইট টাওয়ার। স্টেডিয়াম নির্মাণে ৩২ হাজার মেট্রিক টনেরও বেশি মাটি সরানো হয়েছে।

নাইট রাইডার্স স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ভেঙ্কি মাইসোর বলেন, ‘এটি শুধু একটি স্টেডিয়াম নয়, বরং ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আমাদের দীর্ঘমেয়াদি ভাবনার প্রতিফলন। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রতিষ্ঠা করা প্রথম বৈশ্বিক ক্রিকেট ব্র্যান্ড হিসেবে এটি আমাদের জন্য গর্বের বিষয়।’

স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে আনুষ্ঠানিকভাবে প্রথম বল করেন সাবেক এনবিএ চ্যাম্পিয়ন মেটা ওয়ার্ল্ড পিস। আয়োজকদের মতে, তার উপস্থিতি যুক্তরাষ্ট্রে ক্রিকেট এবং মূলধারার অন্যান্য খেলাধুলার মধ্যে বাড়তে থাকা সংযোগের প্রতীক।

১ থেকে ৫ জুলাই পর্যন্ত এই স্টেডিয়ামে মেজর লিগ ক্রিকেটের একাধিক ম্যাচ অনুষ্ঠিত হবে।

বর্তমানে নাইট রাইডার্স গ্রুপের অধীনে রয়েছে চারটি ফ্র্যাঞ্চাইজি—কলকাতা নাইট রাইডার্স (আইপিএল), ত্রিনবাগো নাইট রাইডার্স (সিপিএল), আবুধাবি নাইট রাইডার্স (আইএলটি২০) এবং লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স (এমএলসি)। সব মিলিয়ে গ্রুপটি এখন পর্যন্ত নয়টি বড় শিরোপা জিতেছে।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   যুক্তরাষ্ট্র  নাইট রাইডার্স  আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম  শাহরুখ খান 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: