আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন রোনালদো

ক্রীড়া ডেস্ক

খেলা

চলমান বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। এমনই ইঙ্গিত দিয়েছেন তার বোন কাতিয়া আভেইরো।পর্তুগালের

2026-07-03T04:29:38+00:00
2026-07-03T04:32:20+00:00
 
  মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
খেলা
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন রোনালদো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৪:২৯ এএম  আপডেট: ০৩.০৭.২০২৬ ৪:৩২ এএম
পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
চলমান বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। এমনই ইঙ্গিত দিয়েছেন তার বোন কাতিয়া আভেইরো।

পর্তুগালের ম্যাচের আগে স্থানীয় গণমাধ্যম স্পোর্টটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে কাতিয়া জানান, তার কাছে থাকা তথ্য অনুযায়ী জাতীয় দলের জার্সিতে এটাই হতে পারে রোনালদোর ‘শেষ নাচ’।

কাতিয়া আভেইরো বলেন, ‘আমার কাছে যে তথ্য আছে, তাতে ক্রিশ্চিয়ানো খুব শিগগিরই জাতীয় দলকে বিদায় জানাবে। আজই নয়, তবে সেই সময় খুব বেশি দূরে নয়। আমি বিশ্বাস করি, এটাই তার বিদায়ের মঞ্চ। তাই যতদিন তাকে মাঠে দেখা যায়, উপভোগ করুন।’


২০০৩ সালে পর্তুগালের জার্সিতে অভিষেকের পর থেকেই জাতীয় দলের ইতিহাসে একের পর এক রেকর্ড নিজের নামে লিখিয়েছেন রোনালদো। দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোল করার রেকর্ড এখন তার দখলে। দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ফুটবলে নিজের আধিপত্য ধরে রাখা এই তারকার সম্ভাব্য বিদায় পর্তুগাল ফুটবলের জন্য একটি যুগের সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে।

সবকিছু ঠিক থাকলে, চলমান বিশ্বকাপই হতে পারে জাতীয় দলের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোকে শেষবারের মতো দেখার মঞ্চ।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   পর্তুগাল  কিংবদন্তি ফুটবলার  ক্রিশ্চিয়ানো রোনালদো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: