পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের নকআউট পর্বে শেষ আটে জায়গা করে নেওয়ার লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল পর্তুগাল ও ক্রোয়েশিয়া। বৃহস্পতিবার

2026-07-02T22:59:03+00:00
2026-07-02T23:05:12+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
খেলা
পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৫৯ পিএম  আপডেট: ০২.০৭.২০২৬ ১১:০৫ পিএম
সংগৃহীত ছবি

বিশ্বকাপের নকআউট পর্বে শেষ আটে জায়গা করে নেওয়ার লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল পর্তুগাল ও ক্রোয়েশিয়া। বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। হারলেই বিদায় এমন সমীকরণের এই লড়াইয়ে জয়ী দল এগিয়ে যাবে কোয়ার্টার ফাইনালে, আর পরাজিত দলের শেষ হবে শিরোপার স্বপ্ন।

ম্যাচটির অন্যতম আকর্ষণ দুই কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের মুখোমুখি লড়াই। আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষপ্রান্তে থাকা এই দুই তারকার জন্য এটি বিশ্বকাপের শেষ ম্যাচও হতে পারে। ফলে ব্যক্তিগত অর্জন ও দলের লক্ষ্য-দুই দিক থেকেই ম্যাচটির গুরুত্ব অনেক বেশি।

গ্রুপ পর্বে ‘কে’ গ্রুপে একটি জয় ও দুটি ড্রয়ে পাঁচ পয়েন্ট সংগ্রহ করে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে পর্তুগাল। অন্যদিকে ‘এল’ গ্রুপে দুটি জয় ও একটি হারে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে ক্রোয়েশিয়া।

সাম্প্রতিক পারফরম্যান্স, ফিফা র‌্যাঙ্কিং এবং মুখোমুখি পরিসংখ্যান-সব দিক থেকেই কিছুটা এগিয়ে রয়েছে পর্তুগাল। সর্বশেষ ফিফা র‌্যাঙ্কিংয়ে পর্তুগালের অবস্থান অষ্টম, আর ক্রোয়েশিয়া রয়েছে ১৩তম স্থানে।

আরও পড়ুন

দুই দলের অতীত পরিসংখ্যানও পর্তুগালের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে দল দুটি। এর মধ্যে সাতটিতে জয় পেয়েছে পর্তুগাল, ক্রোয়েশিয়ার জয় মাত্র একবার। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ১৮ নভেম্বর উয়েফা নেশন্স লিগে দুই দল ১-১ গোলে সমতায় মাঠ ছাড়ে।

পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসেও এগিয়ে রাখা হয়েছে পর্তুগালকে। অপ্টা সুপার কম্পিউটারের হিসাব অনুযায়ী, নির্ধারিত সময়ে পর্তুগালের জয়ের সম্ভাবনা ৫৬ দশমিক ৭ শতাংশ। ক্রোয়েশিয়ার জয়ের সম্ভাবনা ১৯ দশমিক ৬ শতাংশ। একই সঙ্গে ৯০ মিনিট শেষে ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনাও ১৯ দশমিক ৬ শতাংশ বলে জানিয়েছে অপ্টা।

তবে নকআউট পর্বের ম্যাচে পরিসংখ্যানের চেয়ে মাঠের পারফরম্যান্সই শেষ কথা। অভিজ্ঞতা, কৌশল ও চাপ সামলে যে দল নিজেদের সেরাটা উপহার দিতে পারবে, তারাই নিশ্চিত করবে শেষ আটের টিকিট।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   পর্তুগাল  ক্রোয়েশিয়া  সুপার কম্পিউটার 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: