বিশ্বকাপ উন্মাদনার মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফুটবলপ্রেমীরা যখন বিশ্বকাপের উন্মাদনায় মগ্ন, ঠিক তখনই যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে এলো হৃদয়বিদারক এক সংবাদ। ইসরায়েলি সামরিক অভিযানে নিহত হয়েছেন ফিলিস্তিনি

2026-07-03T08:49:57+00:00
2026-07-03T08:49:57+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বিশ্বকাপ উন্মাদনার মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষকের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:৪৯ এএম 
সালিম আল-আশকার। ছবি : সংগৃহীত
ফুটবলপ্রেমীরা যখন বিশ্বকাপের উন্মাদনায় মগ্ন, ঠিক তখনই যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে এলো হৃদয়বিদারক এক সংবাদ। ইসরায়েলি সামরিক অভিযানে নিহত হয়েছেন ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। যুদ্ধ যে শুধু সাধারণ মানুষের জীবনই নয়, ক্রীড়াঙ্গনের স্বপ্ন ও সম্ভাবনাকেও থামিয়ে দেয়, এই ঘটনা তারই আরেকটি নির্মম উদাহরণ।

আলজাজিরা এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক অভিযানের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ৩২ বছর বয়সী সালিম আল-আশকার। তিনি দক্ষিণ গাজার খান ইউনিসভিত্তিক ক্লাব খাদামাত খান ইউনিসের হয়ে গোলরক্ষকের দায়িত্ব পালন করতেন এবং স্থানীয় ফুটবলে ছিলেন পরিচিত ও নির্ভরযোগ্য একজন খেলোয়াড়।

ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু করেছিলেন আল-আশকার। মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন তিনি। মৃত্যুর সময় তার স্ত্রী তাদের প্রথম সন্তানের অপেক্ষায় ছিলেন। ফলে তার মৃত্যু পরিবারটির জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে।


এক বিবৃতিতে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলি হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন। সেই দীর্ঘ তালিকায় সর্বশেষ সংযোজন সালিম আল-আশকার।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে চিলিভিত্তিক ফুটবল ক্লাব দেপোর্তিভো পালেস্তিনো। এক বিবৃতিতে ক্লাবটি ৩২ বছর বয়সী এই গোলরক্ষকের মৃত্যুতে গভীর শোক জানিয়ে অব্যাহত প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শান্তি পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   বিশ্বকাপ  উন্মাদনা  ইসরায়েল  সেনা  গুলি  ফিলিস্তিন  গোলরক্ষক  মৃত্যু  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: