সরকার উন্নয়নে বৈষম্য করলে ছাড় দেওয়া হবে না : বিরোধীদলীয় নেতা

নেত্রকোণা প্রতিনিধি

রাজনীতি

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার উন্নয়নে বৈষম্য করলে কোনো ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে বাঘের মতো গর্জন করা

2026-07-03T17:29:50+00:00
2026-07-03T17:29:50+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
সরকার উন্নয়নে বৈষম্য করলে ছাড় দেওয়া হবে না : বিরোধীদলীয় নেতা
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৫:২৯ পিএম 
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার উন্নয়নে বৈষম্য করলে কোনো ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে বাঘের মতো গর্জন করা হবে। কিছু কিছু স্থানে আমরা দেখছি, সরকারি এমপি যা বরাদ্দ পাচ্ছে, বিরোধী দলের এমপিরা তা পাচ্ছেন না। এটা হতে পারে না। আমরা আগেও দেখেছি এমন বৈষম্য হতে। কিন্তু এখন তা মেনে নেওয়া হবে না।

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে নেত্রকোণা সার্কিট হাউজে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, নেত্রকোনার কথাই ধরেন, এখানে যা উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। এখানে সাদামাটির পাহাড় রয়েছে, সিলিকন বালি আছে, কিন্তু কোনো কলকারখানা নেই। সরকারের পাশাপাশি জেলা ও বাইরের লোকজনও এখানে শিল্প কারখানা করতে পারেন।


জেলা জামায়াতের আমির ছাদেক আহমাদ হারিছ সভাপতিত্বে ও জেলা সহকারী সেক্রেটারি জহিরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দশটির কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মনজুরুল ইসলাম ভুঁইয়া, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাহাবুদ্দিন, নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা। পরে জামায়াত আমীর রুকন সম্মেলনে যোগ দেন।

সময়ের আলো/আআ



  বিষয়:   সরকার  উন্নয়ন  বৈষম্য  বিরোধী  দল  নেতা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: