সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালিকে অপহরণকারী সাবেক এএসপি কারাগারে

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বালিকে অপহরণের ঘটনায় গ্রেফতার হওয়া পুলিশের সহকারী পুলিশ

2026-07-03T18:24:44+00:00
2026-07-03T18:24:44+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আইন-আদালত
সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালিকে অপহরণকারী সাবেক এএসপি কারাগারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৬:২৪ পিএম 
সুখরঞ্জন বালি। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বালিকে অপহরণের ঘটনায় গ্রেফতার হওয়া পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

শুক্রবার (৩ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া আসামি ফজলুর রহমান পুলিশের একজন এএসপি। বৃহস্পতিবার রাতে গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেফতার করে। তবে তাকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।


মামলার তথ্য অনুযায়ী, প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাফাই সাক্ষ্য দিতে গিয়ে ২০১২ সালের ৫ নভেম্বর ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হন পিরোজপুরের সুখরঞ্জন বালি। পরে তাকে ভারতে খুঁজে পাওয়া যায়। সেখানে একটি কারাগারে তাকে পাঁচ বছর কাটাতে হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ২২ আগস্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ৩২ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন সুখরঞ্জন বালি।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   সুখরঞ্জন বালি  অপহরণকারী  সাক্ষী 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: