আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিতে ইরান গেলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা ইমাম আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।স্পিকার হাফিজ উদ্দিন

2026-07-03T17:51:35+00:00
2026-07-03T17:51:35+00:00
 
  মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
রাজনীতি
আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিতে ইরান গেলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৫:৫১ পিএম 
আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিতে ইরান গেলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা ইমাম আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল শুক্রবার (৩ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টায় ইরান পৌঁছে। এতে নাসীরুদ্দীন রয়েছেন।

দুপুরে নাসীরুদ্দীনের বরাত দিয়ে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সমবেত হয়েছেন। সেখানে ইরানের সর্বোচ্চ নেতার মরদেহ শ্রদ্ধাজ্ঞাপনের জন্য আনা হয়েছে। সেখানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারসহ প্রতিনিধিদলের বাকি ১০ সদস্য উপস্থিত আছেন।

শনিবার (৪ জুন) আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা হবে এবং আগামী ৯ জুলাই নিজ জন্মস্থানে তাকে দাফন করা হবে। শনিবার জানাজায় অংশ নিয়ে বাংলাদেশি প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।


আয়াতুল্লাহ আলি খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। জেনেভা শহরে আলোচনা চলা অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় মার্কিন-ইসরায়েলি যৌথবাহিনী। এতে আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ইরান  নাসীরুদ্দীন পাটওয়ারী  এনসিপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: