ইন্দোনেশিয়ায় যুক্তরাষ্ট্রের পাইলটকে হত্যার পর জ্বালিয়ে দেওয়া হলো বিমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের এক পাইলটকে গুলি করে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি (টিপিএনপিবি)। একই

2026-07-04T03:44:32+00:00
2026-07-04T03:44:32+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ায় যুক্তরাষ্ট্রের পাইলটকে হত্যার পর জ্বালিয়ে দেওয়া হলো বিমান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৩:৪৪ এএম 
ইন্দোনেশিয়ায় যুক্তরাষ্ট্রের পাইলটকে হত্যার পর জ্বালিয়ে দেওয়া হলো বিমান
ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের এক পাইলটকে গুলি করে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি (টিপিএনপিবি)। একই সঙ্গে তার বিমানেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

বৃহস্পতিবার (২ জুলাই) হাইল্যান্ড পাপুয়া প্রদেশের ইয়াহুকিমো এলাকায় অবতরণের পর এ ঘটনা ঘটে।

গোষ্ঠীটির মুখপাত্র জানান, নিহত পাইলটের নাম নিকোলাস এফ. গোসেলিন। তাদের দাবি, ওই পাইলট ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীকে সহায়তা করছিলেন। এ কারণেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

টিপিএনপিবি জানায়, ইন্দোনেশিয়ার সামরিক কার্যক্রমে বেসামরিক বিমান ব্যবহারের প্রতিবাদে তারা বিরোধপূর্ণ পুরো অঞ্চলে সব ধরনের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। গোষ্ঠীটির দাবি, নির্দেশনা অমান্য করায় বিমানটিতে গুলি চালিয়ে পরে আগুন ধরিয়ে দেওয়া হয়।


এদিকে ইন্দোনেশিয়ার কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ইয়াহুকিমো অঞ্চলের একটি বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান পুড়ে যাওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে পাইলটের মৃত্যুর কারণ এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি অবতরণের আগে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকির তথ্য পাওয়া যায়নি। অবতরণের পরপরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

অন্যদিকে, টিপিএনপিবির মুখপাত্র দাবি করেন, ভবিষ্যতে ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর সদস্য বা সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত যে কোনো বেসামরিক বিমানের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, নিহত পাইলটের মরদেহ নিতে চাইলে নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া প্রতিনিধিদের ঘটনাস্থলে যেতে হবে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ইন্দোনেশিয়া  যুক্তরাষ্ট্র  পাইলট  হত্যা  বিমান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: