সীমান্তে বিএসএফের লাইট বন্ধ, পুশইন সন্দেহে গ্রামবাসীর পাহারা

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কয়েক দফা লাইট বন্ধ করে দেওয়ায় পুশইন আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর ভেতর। অনুপ্রবেশ ঠেকাতে

2026-07-04T12:42:35+00:00
2026-07-04T12:43:31+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
সীমান্তে বিএসএফের লাইট বন্ধ, পুশইন সন্দেহে গ্রামবাসীর পাহারা
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১২:৪২ পিএম  আপডেট: ০৪.০৭.২০২৬ ১২:৪৩ পিএম
অনুপ্রবেশ ঠেকাতে রাতে লাঠিসোঁটা ও টর্চলাইট হাতে পাহারা দেন এলাকাবাসী। ছবি : সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কয়েক দফা লাইট বন্ধ করে দেওয়ায় পুশইন আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর ভেতর। অনুপ্রবেশ ঠেকাতে রাতে লাঠিসোঁটা ও টর্চলাইট হাতে পাহারা দেন তারা। 
শুক্রবার (৩ জুলাই) রাত ১১টায় শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্র জানায়, শুক্রবার রাতে হঠাৎ করেই সীমান্তে লাইট বন্ধ করে দেয় বিএসএফ। এ সময় স্থানীয়দের মধ্যে খবর ছড়িয়ে পড়ে যে, ভারতের অভ্যন্তরে কয়েকজন নারী-পুরুষকে শূন্যরেখায় নিয়ে এসেছে বিএসএফ। এমন খবরে পুশইনের আশঙ্কায় লাঠিসোঁটা ও টর্চলাইট নিয়ে সীমান্তে জড়ো হন স্থানীয়রা।
 
তবে, রাত ১২টা পর্যন্ত কয়েক দফায় লাইট বন্ধ করা হলেও কাউকে পুশইন করা হয়নি। এমনকি সীমান্তের আশপাশে বিএসএফ ছাড়া কাউকে দেখা যায়নি।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে বলে জানিয়েছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।


তিনি বলেন, ‘কাউকে পুশইনের খবর আমাদের কাছে নেই। বিজিবি সদস্যরা চাকপাড়া সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে।’

তবে গোয়েন্দা সূত্রে জানা যায়, ১২ জনকে পুশইনের জন্য ভারতের দিকে রেখে লাইট বন্ধ করে দিয়েছিল বিএসএফ। কিন্তু বিজিবি ও গ্রামবাসী সীমান্তে জড়ো হলে বাধ্য হয়ে তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।
 
এর আগে, গত জুন মাসে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সীমান্ত দিয়ে চার দফায় শিশু ও নারী-পুরুষসহ ৬৪ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। সে সময় স্থানীয়দের দেওয়া তথ্য ও সহযোগিতায় তা ব্যর্থ করে বিজিবি।

সময়ের আলো/মহু
 



  বিষয়:   সীমান্ত  বিএসএফ  পুশইন  পাহারা  চাঁপাইনবাবগঞ্জ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: