চট্টগ্রাম হবে অর্থনীতির লজিস্টিক হাব : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অর্থমন্ত্রী আমির খসরু বলেছেন, ‘চট্টগ্রামে সম্ভাবনার খাত অনেক বেশি। এই নগরী হবে অর্থনীতির লজিস্টিক হাব। এ সম্ভাবনা বাজেটে প্রতিফলিত হয়েছে।’শনিবার

2026-07-04T14:07:04+00:00
2026-07-04T14:07:04+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
চট্টগ্রাম হবে অর্থনীতির লজিস্টিক হাব : অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ২:০৭ পিএম 
অর্থমন্ত্রী আমির খসরু। ছবি : সংগৃহীত
অর্থমন্ত্রী আমির খসরু বলেছেন, ‘চট্টগ্রামে সম্ভাবনার খাত অনেক বেশি। এই নগরী হবে অর্থনীতির লজিস্টিক হাব। এ সম্ভাবনা বাজেটে প্রতিফলিত হয়েছে।’

শনিবার (৪ জুলাই)  ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার পর প্রথমবার নিজ শহর চট্টগ্রামে গিয়ে তিনি এ মন্তব্য করেন। 

অর্থমন্ত্রী আরও বলেন, ‘দেশি-বিদেশি বিনিয়োগ যেভাবে আকৃষ্ট করা হচ্ছে, তাতে এক ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ।’


চট্টগ্রামের আনোয়ারায় ৬শ' একর জমিতে ফ্রি ট্রেড জোন স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা।

উল্লেখ্য, গত এপ্রিলে সরকারি দলের এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে সংসদে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছিলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো- ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক গণতন্ত্রায়ণ, ক্রিয়েটিভ অর্থনীতি ও স্পোর্টস অর্থনীতিকে গুরুত্ব দিয়ে সমন্বিত কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/মহু


  বিষয়:   চট্টগ্রাম  অর্থনীতি  লজিস্টিক  হাব  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: