এল নিনো আরও তীব্র হতে পারে, বাড়ছে চরম আবহাওয়ার আশঙ্কা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এক পূর্বাভাসে জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে এল নিনো পরিস্থিতি আরও শক্তিশালী হতে পারে। এর ফলে আগামী

2026-07-04T16:58:28+00:00
2026-07-04T16:58:28+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
জাতিসংঘের সতর্কতা
এল নিনো আরও তীব্র হতে পারে, বাড়ছে চরম আবহাওয়ার আশঙ্কা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৪:৫৮ পিএম 
প্রশান্ত মহাসাগরে এল নিনো পরিস্থিতি আরও শক্তিশালী হতে পারে। ছবি : সংগৃহীত
জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এক পূর্বাভাসে জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে এল নিনো পরিস্থিতি আরও শক্তিশালী হতে পারে। এর ফলে আগামী কয়েক মাসে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ, খরা, অতিবৃষ্টি ও বন্যাসহ নানা ধরনের চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

শুক্রবার (৩ জুলাই) প্রকাশিত ডব্লিউএমওর গ্লোবাল সিজনাল ক্লাইমেট আপডেটে এ তথ্য জানা গেছে।

ক্লাইমেট আপডেটে জানানো হয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এল নিনো দ্রুত শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। 

বিভিন্ন জলবায়ু মডেলের পূর্বাভাস অনুযায়ী, নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়তে পারে।


ডব্লিউএমওর মুখপাত্র ক্লেয়ার নালিস জানান, বছরের সবচেয়ে উষ্ণ সময়ের শুরুতেই ইউরোপের অনেক দেশে রেকর্ড ভাঙা তাপমাত্রা দেখা যাচ্ছে। গত সপ্তাহে জার্মানিতে ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলে তীব্র তাপপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে মধ্য আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার কয়েকটি অংশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

ডব্লিউএমওর মতে, এল নিনোর তীব্রতা যত বাড়ে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে চরম আবহাওয়ার ঝুঁকিও তত বৃদ্ধি পায়। এর সঙ্গে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাব যুক্ত হয়ে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠতে পারে। 

তবে সংস্থাটি উল্লেখ করেছে, এল নিনোর প্রভাব সব অঞ্চলে এক রকম হয় না এবং এল নিনো বা লা নিনা না থাকলেও চরম আবহাওয়ার ঘটনা ঘটতে পারে।

সূত্র : জাতিসংঘের ওয়েবসাইট

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   এল নিনো  আবহাওয়া  জাতিসংঘ  সতর্কতা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: