মা হচ্ছেন মৌসুমী হামিদ, জানালেন দ্বিতীয় বিয়ের খবরও

বিনোদন ডেস্ক

আনন্দ সময়

আবারও বিয়ে করেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। একই সঙ্গে মা হতে চলেছেন তিনি। দীর্ঘদিনের বন্ধু আবদুল ওয়াদুদের সঙ্গে নতুন সংসার শুরু

2026-07-04T18:08:34+00:00
2026-07-04T18:08:34+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
আনন্দ সময়
মা হচ্ছেন মৌসুমী হামিদ, জানালেন দ্বিতীয় বিয়ের খবরও
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৬:০৮ পিএম 
দীর্ঘদিনের বন্ধু আবদুল ওয়াদুদের সঙ্গে নতুন সংসার শুরু করেছেন এই অভিনেত্রী। ছবি : সংগৃহীত
আবারও বিয়ে করেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। একই সঙ্গে মা হতে চলেছেন তিনি। দীর্ঘদিনের বন্ধু আবদুল ওয়াদুদের সঙ্গে নতুন সংসার শুরু করেছেন এই অভিনেত্রী।

শুক্রবার (৩ জুলাই) ওটিটি প্ল্যাটফর্ম চরকির এক অনুষ্ঠানে হাজির হয়ে সহকর্মীদের সামনে বেবি বাম্প প্রকাশ করেন মৌসুমী। সেখানেই তিনি জানান, শিগগিরই মা হচ্ছেন।

মৌসুমী বলেন, ‘আমি সবাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। জানতাম এখানে অনেক সহকর্মীর সঙ্গে দেখা হবে। তাই স্বামীকে নিয়েই এসেছি, যেন সবাইকে মা হওয়ার খবরটা জানাতে পারি।’

মা হওয়ার সুখবরের পাশাপাশি এদিনই প্রকাশ্যে আসে তার দ্বিতীয় বিয়ের বিষয়টিও। অনুষ্ঠানে উপস্থিত সবার সঙ্গে স্বামী আবদুল ওয়াদুদের পরিচয় করিয়ে দেন তিনি।

অভিনেত্রী বলেন, ‘অনেকেই ভুলভাবে খবর প্রকাশ করতে পারে, তাই এত দিন কাউকে কিছু জানাইনি। আমার মনে হয়েছে, এই আয়োজনের মাধ্যমে খবরটি সঠিকভাবেই সবাই জানতে পারবে। আমি এবং আমার অনাগত সন্তান— দুজনেই ভালো আছি। জীবনের নতুন এক অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই।’


কবে বিয়ে করেছেন— এমন প্রশ্নের জবাবে মৌসুমী জানান, বেশ কিছুদিন আগেই তাদের বিয়ে হয়েছে। তবে আপাতত ব্যক্তিগত জীবনের চেয়ে মা হওয়ার আনন্দটাই সবার সঙ্গে ভাগ করে নিতে চান।

নিজেদের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ১৪ বছরের পুরোনো বন্ধু। আমাদের চিন্তাভাবনা ও অনেক বিষয়ে মিল ছিল। সেখান থেকেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

প্রসঙ্গত, এর আগে লেখক ও নাট্যকার আবু সাইয়িদ রানাকে বিয়ে করেছিলেন মৌসুমী হামিদ। দীর্ঘ আড়াই বছরের সম্পর্কের পর ২০২৪ সালের ১২ জানুয়ারি তাদের বিয়ে হয়। পরে ২০২৬ সালের শুরুর দিকে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তাদের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   মা  মৌসুমী হামিদ  দ্বিতীয় বিয়  খবর 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: