পাঁচ দিনে বাড়তে পারে পদ্মার পানি, এখনো বিপৎসীমার নিচে সব প্রধান নদী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের সব প্রধান নদ-নদী এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী পাঁচ দিন পদ্মা নদীর পানি বাড়তে পারে। একইসঙ্গে

2026-07-04T18:33:14+00:00
2026-07-04T18:33:14+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
পাঁচ দিনে বাড়তে পারে পদ্মার পানি, এখনো বিপৎসীমার নিচে সব প্রধান নদী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৬:৩৩ পিএম 
দেশের সব প্রধান নদ-নদী এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবি : সংগৃহীত
দেশের সব প্রধান নদ-নদী এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী পাঁচ দিন পদ্মা নদীর পানি বাড়তে পারে। একইসঙ্গে ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা নদীর পানিও আগামী কয়েক দিন বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার (৪ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এসব কথা বলেন সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন।

পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সিলেট বিভাগ এবং ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে ও সংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী চার দিনে চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ ভারতের ত্রিপুরা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

নদ-নদীর পূর্বাভাস অনুযায়ী, আগামী এক দিনে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বাড়তে পারে। এরপর পরবর্তী চার দিন যমুনার পানি মোটামুটি স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা নদীর পানি আগামী দুই দিন বৃদ্ধি পেয়ে পরবর্তী তিন দিন স্থিতিশীল থাকতে পারে।


অন্যদিকে পদ্মা নদীর পানি আগামী পাঁচ দিন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা ও পদ্মাসহ দেশের সব প্রধান নদীই এ সময় বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি আগামী এক দিন স্থিতিশীল থাকতে পারে। এরপর পরবর্তী দুই দিনে এসব নদীর পানিও বাড়তে পারে।

চট্টগ্রাম বিভাগের মুহুরী, গোমতী ও ফেনী নদীর পানি আগামী এক দিন বৃদ্ধি পেয়ে পরবর্তী দুই দিনে দ্রুত বাড়তে পারে। পাশাপাশি হালদা, সাঙ্গু, সেলোনিয়া ও মাতামুহুরী নদীর পানিতেও পরিবর্তনের আভাস দিয়েছে কেন্দ্রটি।

এ ছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনু, ধলাই, খোয়াই, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী এবং ভুগাই-কংস নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে।

অন্যদিকে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিন কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   পদ্মার পানি  বিপৎসীমা  প্রধান নদী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: