দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম চরকির আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘চরকি কার্নিভাল’। শুক্রবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।
দিনব্যাপী এই আয়োজনে সকাল থেকে শুরু হয় অভিনয়ের মাস্টারক্লাস। ৩৪ জন অংশগ্রহণকারী নিয়ে এটি পরিচালনা করেন গুণী অভিনেতা তারিক আনাম খান। দুপুরে হয় প্যানেল ডিসকাশন। সিনেমা, ওটিটি, শর্ট-ফর্ম কনটেন্ট, নতুন প্রজন্মের দর্শক, ভার্টিক্যাল স্টোরিটেলিং এবং ক্রিয়েটর ইকোনমি সবকিছু নিয়ে আলোচনা হয় এতে।
‘দ্য রাইজ, রিয়েলিটিস অ্যান্ড রিনোভেশন অফ বাংলা সিনেমা’ বিষয়ে কথা বলেন নির্মাতা মেজবাউর রহমান সুমন, আদনান আল রাজীব, নুহাশ হুমায়ূন এবং সঞ্চালনা করেন সাদিয়া খালিদ রীতি।
এই আয়োজনের দ্বিতীয় পর্বে সন্ধ্যায় প্রদান করা হয় ‘চরকি অ্যাওয়ার্ডস’। আয়োজনে প্রয়াত অভিনেত্রী ও লেখক কারিনা কায়সারকে জানানো হয় বিশেষ সম্মাননা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় শিল্পী, কলাকুশলী, চলচ্চিত্রকর্মীরা।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি তার বক্তব্যে কারিনা কায়সারের প্রতি শ্রদ্ধা জানান এবং চরকির আগামীর পরিকল্পনা তুলে ধরেন। রেদওয়ান রনি বলেন, ‘বাংলা কনটেন্টের রাজধানী হবে চরকি। সেই লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছি। চরকি অ্যাপকে মানুষের সঙ্গে আরও কীভাবে যুক্ত করা যায় বা প্রয়োজনীয় করে তোলা যায়, সেই নিয়েও পরিকল্পনা আছে আমাদের।’
নিজেদের অরিজিনাল সিনেমা, সিরিজের কারিগরদের স্বীকৃতি দিতেই ওটিটি প্ল্যাটফর্ম চরকি’র এই দ্বিতীয়বারের আয়োজনে সাবস্ক্রাইবার চয়েস বিভাগে ২০২৩ ও ২০২৪-এর সেরা সিনেমা ‘সুড়ঙ্গ’ ও ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ও সেরা সিরিজ হয়েছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ এবং ‘আধুনিক বাংলা হোটেল’।
ফিল্মে অভিনয়ের জন্য সেরা অভিনেতা (২০২৩-২৪) আরিফিন শুভ (উনিশ২০), শাকিব খান (তুফান) এবং সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন আফসান আরা বিন্দু (উনিশ২০), মাসুমা রহমান নাবিলা (তুফান)। সাবিলা নূর (মারকিউলিস), জয়া আহসান (২ষ) সিরিজে অভিনয়ের জন্য (২০২৩-২৪) হয়েছেন সেরা অভিনেত্রী। একই বছরে সিরিজের সেরা অভিনেতার পুরস্কার উঠেছে মোশাররফ করিম (আধুনিক বাংলা হোটেল), এর হাতে। এ সব পুরস্কার নির্বাচিত হয়েছে দর্শকদের ভোটে।
এ ছাড়া ক্রিটিক চয়েজ ২০২৩ এ সেরা পুরুষ অভিনয়শিল্পী (সিনেমা) আফরান নিশো (সুড়ঙ্গ), সেরা নারী অভিনয়শিল্পী (সিনেমা) নাজিয়া হক অর্ষা (জাহান), সেরা পুরুষ অভিনয়শিল্পী নাসির উদ্দিন খান (মাইশেলফ অ্যালেন স্বপন), সেরা নারী অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন (গুটি), পুরস্কার পেয়েছেন।
ক্রিটিক চয়েজ ২০২৪ এ সেরা পরিচালক- সেরা পুরুষ অভিনয়শিল্পী (সিনেমা)- প্রীতম হাসান (কাছের মানুষ দূরে থুইয়া), সেরা নারী অভিনয়শিল্পী (সিনেমা)- মেহজাবীন চৌধুরী (ফরগেট মি নট)
পেয়েছেন পুরস্কার।
সময়ের আলো/এসএকে