ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে মেসি

ক্রীড়া ডেস্ক

খেলা

সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল

2026-07-05T09:53:11+00:00
2026-07-05T09:53:11+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে মেসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৯:৫৩ এএম 
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। একই সঙ্গে পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ভূমিকম্পে আহত এক ক্ষুদে ভক্তের স্বপ্ন পূরণ করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

গত ২৪ জুন কয়েক সেকেন্ডের ব্যবধানে সাতের বেশি মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। এতে প্রায় আড়াই হাজার মানুষ নিহত এবং ১১ হাজার মানুষ আহত হন। ঘটনার প্রায় দুই সপ্তাহ পর চলমান ফুটবল বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচ খেলার পর ভেনেজুয়েলার জনগণের উদ্দেশে আবেগঘন বার্তা দেন মেসি।

আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘আমি ভেনেজুয়েলার সব মানুষকে একটি বড় বার্তা পাঠাতে চাই। আমরা জানি তারা বর্তমানে কী ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। যারা চরম কষ্টের মধ্যে দিয়ে হচ্ছেন, যারা তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছেন না এবং কী হবে না হবে, তা নিয়ে এক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন; আমি তাদের সবার পাশে আছি। এখান থেকে তাদের সবার জন্য অনেক অনেক শক্তি ও প্রার্থনা রইল।’


এর আগে একই ঘটনায় প্রতিক্রিয়া জানান পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ভূমিকম্পে পা হারানো আন্দ্রেস মিলেস নামের এক ক্ষুদে ভেনেজুয়েলান ভক্তের ইচ্ছা পূরণ করেন তিনি।

আন্দ্রেসের ইচ্ছা ছিল, তার বিশ্বকাপ অ্যালবামের জন্য রোনালদোর একটি অফিসিয়াল স্টিকার পাওয়া। রোনালদো শুধু সেই স্টিকারই পাঠাননি, বরং একটি বিশেষ ভিডিও বার্তাও পাঠিয়েছেন। পাশাপাশি নিজের একটি ম্যাচে উপস্থিত থাকার আমন্ত্রণও জানিয়েছেন।

ভিডিও বার্তায় রোনালদো বলেন, ‘এই যে আন্দ্রেস, কেমন আছো? তোমাকে একটি বড় হাগ (আলিঙ্গন) পাঠাতে এই ভিডিওটি তৈরি করছি। আমি জানি তুমি আমার অনেক বড় ভক্ত। আশা করি তুমি দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমি তোমাকে আমার একটি ম্যাচে আমন্ত্রণ জানাতে চাই। আমরা একসাথে খেলা উপভোগ করতে পারি। তোমার সঙ্গে দেখা করার জন্য আমি উন্মুখ হয়ে আছি। বন্ধু আমার, শক্ত থেকো।’

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   লিওনেল মেসি  ভেনেজুয়েলা  ভূমিকম্প 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: