নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে সুখবর

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল শিবিরে স্বস্তির খবর দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছেন, ডান

2026-07-05T08:12:24+00:00
2026-07-05T08:12:24+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
খেলা
নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে সুখবর
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৮:১২ এএম 
কার্লো আনচেলত্তি। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল শিবিরে স্বস্তির খবর দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছেন, ডান পায়ের কাফ মাসলের চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন নেইমার এবং এখন পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট আছেন।

নকআউট পর্বের এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, মাঠে বেশি সময় থাকার ইচ্ছা নেইমারের মধ্যে রয়েছে। এটিকে তিনি স্বাভাবিক বলেই মনে করেন। তার ভাষ্য, যেকোনো পেশাদার ফুটবলারের মধ্যেই এমন ইচ্ছা থাকে।

নেইমার শুরুর একাদশে থেকে পুরো ম্যাচ খেলতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, সে পুরোপুরি সক্ষম।


তিনি আরও বলেন, নেইমারের বিশাল অভিজ্ঞতা তাকে খেলার গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয়। প্রয়োজনের মুহূর্তে দল তার ওপর ভরসা করবে।

মাঠের বাইরেও দলের জন্য নেইমারের অবদানের প্রশংসা করেন ব্রাজিল কোচ। তিনি বলেন, দলের মধ্যে নেইমার একজন সম্মানিত ব্যক্তিত্ব। পুরো টুর্নামেন্টজুড়ে ভালোভাবে অনুশীলন করেছে সে। তার ফুটবল দক্ষতা আর পেশাদারিত্বের কারণেই সে এখনও দলের গুরুত্বপূর্ণ সদস্য।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একবার মাঠে নেমেছেন নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে বদলি হিসেবে ১৪ মিনিট খেলেছিলেন তিনি। এত কম সময় খেলার পরও আনচেলত্তি জানিয়েছেন, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড পুরোপুরি সেরে উঠেছেন এবং প্রয়োজন হলে পুরো ম্যাচ খেলার জন্য প্রস্তুত আছেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   কার্লো আনচেলত্তি  ব্রাজিল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: