টাঙ্গাইলে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

টাঙ্গাইলে মাসুদ মিয়া (৪৫) নামে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৫ জুলাই) সকালে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী এলাকা থেকে

2026-07-05T13:38:16+00:00
2026-07-05T13:38:16+00:00
 
  রবিবার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
সারাদেশ
টাঙ্গাইলে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১:৩৮ পিএম 
মরদেহের এক কান কাটা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ছবি : প্রতীকী
টাঙ্গাইলে মাসুদ মিয়া (৪৫) নামে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৫ জুলাই) সকালে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাসুদ ওই গ্রামের বাসিন্দা। 


স্থানীয় ইউপি সদস্য মো. ফরহাদ আলী বলেন, ‘ভোর সাড়ে ৫টায় স্থানীয়রা মাসুদের মরদেহ দেখে আমাকে খবর দেয়। পরে গিয়ে ৯৯৯ এ ফোন করলে পুলিশ আসে। মরদেহের এক কান কাটা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, ‘মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।’

সময়ের আলো/মহু


  বিষয়:   টাঙ্গাইল  ব্যবসায়ী  পিটিয়ে  হত্যা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: