নড়াইলে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, আসামি গ্রেফতার

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইল সদর উপজেলায় চোর সন্দেহে মানসিক প্রতিবন্ধী যুবক আনোয়ার হোসেনকে হত্যার মামলার এজাহারভুক্ত আসামি আকাশ বিশ্বাসকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার

2026-07-03T19:26:35+00:00
2026-07-03T19:26:35+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
নড়াইলে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, আসামি গ্রেফতার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৭:২৬ পিএম 
গ্রেফতার আকাশ বিশ্বাস।ছবি : সংগৃহীত
নড়াইল সদর উপজেলায় চোর সন্দেহে মানসিক প্রতিবন্ধী যুবক আনোয়ার হোসেনকে হত্যার মামলার এজাহারভুক্ত আসামি আকাশ বিশ্বাসকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) সকালে যশোর জেলার নারকেলবাড়িয়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আকাশ বিশ্বাস নড়াইল সদর উপজেলার গোবরা মালোপাড়ার বাসিন্দা।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই আসামি আকাশ পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তিনি যশোরে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে আছেন। আজ ভোরে সেখানে নড়াইল সদর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়।

তিনি আরও বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি আকাশ নিজেকে বাঁচাতে ঘরের খাটের নিচে লুকিয়ে পড়েছিলেন। তবে পুলিশের চোখ ফাঁকি দিতে পারেননি তিনি। সেখান থেকেই তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ওয়ান্টেড এই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ জুন সকালে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বাঁশগ্রামের বাসিন্দা ও মানসিক প্রতিবন্ধী যুবক আনোয়ার হোসেন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। খোঁজাখুঁজির একপর্যায়ে জানা যায়, একটি ভ্যান চুরির সন্দেহে গোবরা মালোপাড়া এলাকার কয়েকজন ব্যক্তি আনোয়ারকে ধরে নিয়ে যায়।

সেখানে একটি গাছের সঙ্গে তাকে শক্ত করে বেঁধে সারারাত ধরে অমানবিক ও নির্মম নির্যাতন চালানো হয়। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি মারধরের কারণে আনোয়ার গুরুতর জখম ও রক্তাক্ত হন।


পরদিন স্থানীয় এক ইউপি (ইউনিয়ন পরিষদ) সদস্যের মাধ্যমে খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে। তাকে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ এক সপ্তাহ পর গত বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন আনোয়ার।

এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, এই ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/আআ

  বিষয়:   নড়াইল  প্রতিবন্ধী  যুবক  হত্যা  আসামি  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: