বৈরী আবহাওয়ায় হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

বৈরী আবহাওয়া ও নদী উত্তাল থাকায়, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে দেশের মূল ভূখণ্ডের সব ধরনের নৌ যোগাযোগ সাময়িকভাবে বন্ধ

2026-07-05T15:00:00+00:00
2026-07-05T15:00:00+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
সারাদেশ
বৈরী আবহাওয়ায় হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৩:০০ পিএম 
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। ছবি : সময়ের আলো
বৈরী আবহাওয়া ও নদী উত্তাল থাকায়, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে দেশের মূল ভূখণ্ডের সব ধরনের নৌ যোগাযোগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। 

রোববার (৫ জুলাই) সকাল থেকে হাতিয়া-চেয়ারম্যানঘাট–নলচিরা রুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার উদ্দেশ্যে আসা শত শত যাত্রীকে নলচিরা ঘাটে অপেক্ষা করতে দেখা যায়।


ফেরি মহানন্দা-এর মাস্টার তোফাজ্জল হোসেন জানান, বৈরী আবহাওয়ার কারণে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। এ অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।

হাতিয়া উপকূলীয় নদী বন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

সময়ের আলো/মহু


  বিষয়:   বৈরী  আবহাওয়ায  হাতিয়া  নৌ যোগাযোগ  বন্ধ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: