চাঁদার টাকা না পেয়ে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জের শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের আলোচিত জোবায়ের হোসেন রাকিব (২৩) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।রোববার (৫ জুলাই)

2026-07-05T15:11:33+00:00
2026-07-05T15:11:33+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
সারাদেশ
চাঁদার টাকা না পেয়ে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৩:১১ পিএম 
গ্রেফতারকৃত ২ আসামি। ছবি : সময়ের আলো
নোয়াখালীর বেগমগঞ্জের শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের আলোচিত জোবায়ের হোসেন রাকিব (২৩) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

রোববার (৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। 

এর আগে, শনিবার (৪ জুলাই) ঢাকার রামপুরা ও বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার সুমন, পিয়াস এবং নিহত রাকিব উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের বাসিন্দা। 


র‍্যাব জানায়, উপজেলার খানপুর গ্রামে নিহত রাকিবের বাবা ও চাচা নিজেদের জায়গায় একটি পাঁচতলা ভবন নির্মাণ করছিলেন। নির্মাণকাজ চলাকালে গ্রেফতারকৃত আসামিরা রাকিবের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। রাকিব চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। 

এর জেরে গত ৩০ মে রাতে বাড়িতে ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে শরীফপুর ইউনিয়নের পাকমুন্সিরহাট এলাকায় পথরোধ করে রাকিবকে এলোপাতাড়িভাবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত রাকিবের মা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। 

সময়ের আলো/মহু


  বিষয়:   চাঁদা  যুবক  কুপিয়ে  হত্যা  গ্রেফতার  নোয়াখালী  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: