খাগড়াছড়িতে কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ১

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাদেশ

খাগড়াছড়ির দীঘিনালায় ১৩ বছর বয়সী এক কিশোরকে বলাৎকারের অভিযোগে মো. লিটন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দীঘিনালা থানা পুলিশ।

2026-07-05T20:47:35+00:00
2026-07-05T20:47:35+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
সারাদেশ
খাগড়াছড়িতে কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ১
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৮:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
খাগড়াছড়ির দীঘিনালায় ১৩ বছর বয়সী এক কিশোরকে বলাৎকারের অভিযোগে মো. লিটন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দীঘিনালা থানা পুলিশ। রোববার (৫ জুলাই) দুপুরে ভুক্তভোগীর বাবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

লিটন উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের ছোট মেরুং এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর কলোনির বাসিন্দা।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুলাই রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ছোট মেরুং এলাকায় এই ঘটনা ঘটে। রাতে ওই কিশোর তার কাকার বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিল। পথে অভিযুক্ত লিটন তাকে ফুসলিয়ে রাস্তার দক্ষিণ পাশের একটি পরিত্যক্ত খালি জায়গায় নিয়ে যায় এবং জোরপূর্বক পাশবিক নির্যাতন চালায়। পরবর্তীতে কিশোরটি গুরুতর অসুস্থ ও আহত হয়ে পড়লে তাকে প্রথমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।


ভুক্তভোগী পরিবার জানায়, কিশোরটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় তারা লিটনের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, গ্রেফতারের সময় আসামি সামান্য আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সময়ের আলো/জোই 


  বিষয়:   খাগড়াছড়ি  কিশোর  বলাৎকার  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: