শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে দুই শিশুকে বলাৎকারের অভিযোগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে বামনডাঙ্গা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সানজু বকসীর

2026-06-25T20:29:07+00:00
2026-06-25T20:29:07+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সারাদেশ
শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে দুই শিশুকে বলাৎকারের অভিযোগ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৮:২৯ পিএম 
সংগৃহীত ছবি
গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে বামনডাঙ্গা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সানজু বকসীর বিরুদ্ধে। এনিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বকসীপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ঘটেছে। গত এক মাসের ব্যবধানে দুই শিশু শিক্ষার্থী একাধিকবার যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

অভিযুক্ত সানজু বকসী বামনডাঙ্গা ইউনিয়নের রামধন গ্রামের মৃত জয়নাল বকসীর ছেলে। তিনি বামনডাঙ্গা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি এবং উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মো. লুৎফর রহমান বকসীর বড় ভাই।

স্থানীয়দের দাবি, সানজু বকসী মাদ্রাসার কোনো শিক্ষক বা পরিচালনা কমিটির সদস্য নন। তবে বিভিন্ন সময়ে মাদ্রাসার কাজে সম্পৃক্ত থাকায় সেখানে তার নিয়মিত যাতায়াত ছিল।

মাদ্রাসার শিক্ষক নুর আলম বলেন, ঘটনার সময় আমি ছুটিতে ছিলাম। পরে মাদ্রাসায় এসে বিষয়টি জানতে পেরে পরিচালনা কমিটিকে অবহিত করেছি।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আশরাফ বকসী বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিকে ডাকা হলেও তিনি উপস্থিত হননি।


অভিযুক্ত সানজু বকসীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, এ বিষয়ে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/আতা


  বিষয়:   শ্রমিক লীগ  নেতা  শিশু  বলাৎকার  অভিযোগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: