রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯১ ট্রাফিক মামলা

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ

2026-11-25T14:25:34+00:00
2026-11-25T14:26:17+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯১ ট্রাফিক মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ২:২৫ পিএম  আপডেট: ২৫.১১.২০২৬ ২:২৬ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৭৯০টি গাড়ি ডাম্পিং এবং ৮৫১টি গাড়ি রেকার করা হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মামলা হয়েছে গুলশান ট্রাফিক বিভাগে।

বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।


ডিএমপির তথ্য অনুযায়ী, গুলশান ট্রাফিক বিভাগে সর্বোচ্চ ৯৯৭টি মামলা হয়েছে। এ ছাড়া মিরপুর বিভাগে ৮২০টি, উত্তরা বিভাগে ৭৩৬টি, ওয়ারী বিভাগে ৫৮২টি, মতিঝিল বিভাগে ৪১৭টি, তেজগাঁও বিভাগে ২৮৮টি, লালবাগ বিভাগে ১৯৭টি এবং রমনা বিভাগে ১৫৪টি মামলা করা হয়েছে।

মামলার পাশাপাশি যানবাহনের বিরুদ্ধে অভিযানও চালানো হয়েছে। এর মধ্যে ৭৯০টি গাড়ি ডাম্পিং এবং ৮৫১টি গাড়ি রেকার করা হয়েছে।

রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

সময়ের আলো/টিকে

  বিষয়:   রাজধানী  ২৪ ঘণ্টা  ৪ হাজার ১৯১ ট্রাফিক মামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: