কুড়িগ্রামে তাপমাত্রা ১৪ ডিগ্রি, বাড়ছে ঠান্ডাজনিত রোগ

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

ঘন কুয়াশা ও হিমেল বাতাসে কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া

2026-11-25T12:27:13+00:00
2026-11-25T12:27:13+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে তাপমাত্রা ১৪ ডিগ্রি, বাড়ছে ঠান্ডাজনিত রোগ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:২৭ পিএম 
জীবিকার তাগিদে বাইরে বের হওয়া শ্রমজীবী মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। ছবি : সময়ের আলো
জীবিকার তাগিদে বাইরে বের হওয়া শ্রমজীবী মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। ছবি : সময়ের আলো
ঘন কুয়াশা ও হিমেল বাতাসে কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কৃষক, শিশু ও বয়স্করা। পাশাপাশি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

ঠান্ডার কারণে প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। তবে জীবিকার তাগিদে বাইরে বের হওয়া শ্রমজীবী মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। শীতের কারণে ব্যাহত হচ্ছে কৃষিকাজও।

রাজারহাট উপজেলার সিনাই ইউনিয়নের কৃষক নওশাদ আলী (৬৫) বলেন, শীতের কারণে জমিতে নিরানি দিতে পারছেন না। আজ জমিতে যাননি। বয়স হয়েছে, এই ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের শ্রমিক খমির হোসেন বলেন, ‘হামরা গরিব মানুষ, কাজোত না গেই খামো কি। এলাও গরম ছাওয়া পাওয়া কাপড় কিনবের পাই নাই, টাকা নাই। ঠান্ডা তো বারবের লাগছে।’

কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা আমির হোসেন (৬১), করিমন বেওয়া (৫৭) ও রবিউল (৩২) জানান, সর্দি, জ্বর ও গলাব্যথা নিয়ে তাঁরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে এখনো সুস্থ হয়ে ওঠেননি।


সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ভ্যানচালক আহসান হাবিব (৫৫) বলেন, সকালে যাত্রী নিয়ে কষ্ট করে শহরে এসেছেন। শীতে হাত-পা জমে যাওয়ার মতো অবস্থা হচ্ছে।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বুধবার সকালে জেলায় সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এ অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পর তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি বেড়েছে। পাশাপাশি হিমালয়ের পাদদেশ থেকে আসা হিমেল বাতাসের কারণে রংপুর অঞ্চলে তুলনামূলক বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   কুড়িগ্রাম  তাপমাত্রা  ঠান্ডাজনিত রোগ  শীত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: