আওয়ামী লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

2026-11-25T10:17:44+00:00
2026-11-25T10:17:44+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
আওয়ামী লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০:১৭ এএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। সোপর্দের আগে ওই নেতাকে ডিম, পানি ও কফি খাওয়ানো হয়।

পুলিশে দেওয়া জাভেদ দিদার রাজধানীর লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাকে পল্টন এলাকা থেকে আটক করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে পোস্ট করেন রবিউল ইসলাম নয়ন। এতে বলা হয়, ‘নাশকতার পরিকল্পনাকালে পল্টন থেকে লালবাগ ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাভেদ দিদারকে হাতেনাতে ধরে ডিম, পানি এবং কফি খাইয়ে পুলিশে সোপর্দ।’


পাঁচ মিনিট ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, জাভেদ দিদারকে রাস্তার পাশে সেদ্ধ ডিম খাওয়াচ্ছেন রবিউল ইসলাম নয়ন। এসময় বেশকিছু মানুষ ভিড় করেছিলেন। পরে দিদারকে একটি রেস্তোরাঁয় নিয়ে কফি পান করিয়ে মিছিল সহকারে এগিয়ে গিয়ে পুলিশের গাড়িতে তাকে তুলে দেওয়া হয়।

এসময় রবিউল ইসলাম নয়ন অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জাভেদ দিদার গুলিস্তান এলাকায় নাশকতার পরিকল্পনা করছিলেন। তার সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য পেতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।

ঢাকা মহানগর দক্ষিণে স্বৈরাচারের দোসর হিসেবে যারাই নাশকতার পরিকল্পনা করবে তাদের ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দেন যুবদলের এ নেতা।

সময়ের আলো/টিকে
  বিষয়:   আওয়ামী লীগ নেতা  ডিম-কফি  পুলিশ  যুবদল নেতা নয়ন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: