পোশাকশ্রমিক নিহতের গুজবে বিক্ষোভ, নিজের মৃত্যুর খবর শুনে থানায় হাজির নারী

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

গাজীপুরের ভোগড়া এলাকায় একটি পোশাক কারখানার নারী শ্রমিক নিহত হয়েছেন—এমন গুজব ছড়িয়ে পড়লে বিক্ষোভ শুরু করেন আড়াই শতাধিক শ্রমিক। পরে

2026-11-25T02:12:39+00:00
2026-11-25T02:12:39+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
পোশাকশ্রমিক নিহতের গুজবে বিক্ষোভ, নিজের মৃত্যুর খবর শুনে থানায় হাজির নারী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ২:১২ এএম 
থানায় হাজির গাজীপুরের সেই পোশাকশ্রমিক। ছবি : সংগৃহীত
থানায় হাজির গাজীপুরের সেই পোশাকশ্রমিক। ছবি : সংগৃহীত
গাজীপুরের ভোগড়া এলাকায় একটি পোশাক কারখানার নারী শ্রমিক নিহত হয়েছেন—এমন গুজব ছড়িয়ে পড়লে বিক্ষোভ শুরু করেন আড়াই শতাধিক শ্রমিক। পরে জানা যায় ওই শ্রমিক মারা যাননি। বরং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে থানায় গিয়ে পুলিশের কাছে নিজের সুস্থতার কথা জানান তিনি।  

মঙ্গলবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ (দক্ষিণ) বিভাগের উপপুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার দুপুর ২টার দিকে মধ্যাহ্নবিরতি শেষে ভোগড়া এলাকার ফিন বাংলা অ্যাপারেলসের শ্রমিকেরা কাজে যোগ দিতে কারখানায় প্রবেশ করছিলেন। এ সময় কয়েকজন বহিরাগত তাদের বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে কারখানার সুইং অপারেটর মোছা. দিলরুবা আক্তার মিলি (আইডি নম্বর-৭৩৮৮) সামান্য আহত হন। পরে সহকর্মীদের সহায়তায় স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান তিনি।

এ ঘটনার পর দিলরুবা নিহত হয়েছেন বলে কারখানার আশপাশে গুজব ছড়িয়ে পড়ে। এ খবর পেয়ে সন্ধ্যায় কারখানার সামনে জড়ো হন ২৫০ থেকে ২৮০ জন শ্রমিক। তাঁরা সেখানে বিক্ষোভ শুরু করেন।


পরে দিলরুবা নিজেই কারখানা কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে গাছা থানায় যান। সেখানে পুলিশকে নিজের সুস্থতার কথা জানান এবং দুপুরে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দেন।

পুলিশ জানায়, পুরো বিষয়টি পর্যালোচনা করে গাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মৃত্যুর গুজবের কারণ এবং কারখানায় প্রবেশে বাধা দেওয়া বহিরাগতদের বিষয়ে তদন্ত করছে পুলিশ। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   গাজীপুর  পোশাকশ্রমিক  নিহত  গুজব  বিক্ষোভ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: