নাশকতার মামলায় তিনজনকে গ্রেফতার, অতঃপর প্রত্যাহারের আবেদন বাদীর

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নাশকতার মামলায় তিনজনকে গ্রেফতার পর এবার মামলা প্রত্যাহারের আবেদন করেছেন বাদী। গত ২১ নভেম্বর থানায় দায়ের করা এ

2026-11-24T22:50:53+00:00
2026-11-24T22:50:53+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
নাশকতার মামলায় তিনজনকে গ্রেফতার, অতঃপর প্রত্যাহারের আবেদন বাদীর
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:৫০ পিএম 
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নাশকতার মামলায় তিনজনকে গ্রেফতার পর এবার মামলা প্রত্যাহারের আবেদন বাদীর । ছবি : সময়ের আলো
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নাশকতার মামলায় তিনজনকে গ্রেফতার পর এবার মামলা প্রত্যাহারের আবেদন বাদীর । ছবি : সময়ের আলো
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নাশকতার মামলায় তিনজনকে গ্রেফতার পর এবার মামলা প্রত্যাহারের আবেদন করেছেন বাদী। গত ২১ নভেম্বর থানায় দায়ের করা এ মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরদিন ২২ নভেম্বর আদালতে এফিডেভিটের মাধ্যমে মামলা প্রত্যাহারের আবেদন করেন মামলার বাদী ও পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি মাহাবুব আলম। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

আদালতে দাখিল করা এফিডেফিট সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহ আল বারি মোবাইল ফোনে মাহাবুবকে থানায় ডেকে নেন। তিনি থানায় গেলে ওসি একটি স্বাক্ষরের প্রয়োজন বলে তার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেন। পরবর্তীতে ওই স্বাক্ষরিত কাগজটি এজাহার হিসেবে প্রস্তুত করে মামলা রুজু করা হয় বলে এফিডেভিটে অভিযোগ করেন তিনি।

মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দীন, পৌর আওয়ামী লীগের সম্পাদক মহাদেব বসাক, সাবেক সম্পাদক সাধন বসাক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানাসহ ১১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া, অজ্ঞাতনামা ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়।

এফিডেভিটে মাহাবুব আলম দাবি করেন, মামলার বিষয়ে তিনি কিছুই জানেন না এবং তার সামনে কোনো নাশকতার ঘটনাও ঘটেনি। এটি ওসির কৌশল বলে উল্লেখ করেন।  তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামিরা মামলা থেকে অব্যাহতি কিংবা জামিন পেলে তার কোনো আপত্তি নেই।

এ দিকে, মামলা দায়েরের পরপরই পুলিশ পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার (৫০), বাচোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজানুল হক রঞ্জু (৪০) ও ছাত্রলীগের সক্রিয় কর্মী আব্দুর রাজ্জাককে (২৮) গ্রেফতার করে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তবে বাদীর অভিযোগ অস্বীকার করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারি বলেন, বাদী নিজেই থানায় এসে এজাহার দাখিল করেছেন। এ বিষয়ে ভিডিও ফুটেজও রয়েছে। এখানে পুলিশের কোনো কৌশল ছিল না। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


মামলার বাদী মাহাবুব আলম সময়ের আলোকে বলেন, আমি কোন মামলা করিনি এবং কি কোন ঝামেলাই জড়াতে চাইনা। যারা দলীয় গুরুত্বপূর্ণ পদে আছে তারা মামলা করবে। আমাকে এখানে ফাসানো হয়েছে।

ঠাকুরগাঁও পুলিশ সুপার বেলাল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে সাব-ইন্সপেক্টর বিল্লাল বলেন, স্যার একটু ব্যস্ত আছে, বিষয়টি আমি স্যারকে জানাবো।

এ বিষয়ে, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ বলেন, পীরগঞ্জ-রাণীশংকৈল একটি শান্তিপ্রিয় এলাকা। এখানকার পরিবেশ শান্ত রয়েছে। কোনোভাবেই এ পরিবেশ অশান্ত করা যাবে না। পুলিশ মামলা-বাণিজ্যের উদ্দেশ্যে এ মামলা করেছে বলে তিনি অভিযোগ করেন। বাদী মামলা প্রত্যাহার করবেন বলেও জানান তিনি।

সময়ের আলো/এসকে
  বিষয়:   নাশকতার মামলায়  তিনজনকে গ্রেফতার  অতঃপর  প্রত্যাহার  আবেদন  বাদী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: