গুলি করে ফেসবুকে দায় স্বীকার, আহতদের আর্থিক সহায়তার প্রস্তাব

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিলে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি ছুড়ে ছয়জনকে আহত করার ঘটনায় অভিযুক্ত আলোচিত সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলমকে ধরতে রাতভর অভিযান

2026-11-24T21:37:21+00:00
2026-11-24T21:37:21+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
গুলি করে ফেসবুকে দায় স্বীকার, আহতদের আর্থিক সহায়তার প্রস্তাব
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:৩৭ পিএম 
শুটার মোহাম্মদ রায়হান আলম। ছবি : সংগৃহীত
শুটার মোহাম্মদ রায়হান আলম। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিলে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি ছুড়ে ছয়জনকে আহত করার ঘটনায় অভিযুক্ত আলোচিত সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলমকে ধরতে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। তবে তাকে কিংবা তার সহযোগীদের আটক করা সম্ভব হয়নি। এর মধ্যেই মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক ফেইজে স্ট্যাটাস দিয়ে গুলিতে আহত ব্যক্তিদের মধ্যে অসহায় কেউ থাকলে আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছেন রায়হান।

নিজের ফেসবুকে লিখেন, সুয়াবিল এলাকায় অবস্থানের কথাও স্বীকার করেন তিনি। তবে গুলিবিদ্ধ ছয়জনের সঙ্গে তার কোনো পূর্ববিরোধ ছিল না বলে দাবি করেন। আহতদের কেউ আর্থিকভাবে অসহায় হলে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।

এদিন দুপুরে দেওয়া স্ট্যাটাসে রায়হান লেখেন, সোমবার রাতে সুয়াবিল থেকে সিএনজিচালিত অটোরিকশায় বের হওয়ার সময় তাকে আওয়ামীপন্থী মনে করে বিএনপির কয়েকজন নেতা গাড়ি আটকানোর চেষ্টা করেন। এ সময় আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হন তিনি। পাশাপাশি ভবিষ্যতে কারও গাড়ি আটকানোর আগে ভেতরে কে আছেন, তা জেনে নেওয়ার হুঁশিয়ারিও দেন।

এদিকে, রায়হানকে গ্রেফতারে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। পুলিশের কাছে তথ্য রয়েছে, রায়হান ও তার সহযোগীরা এখনো ওই এলাকায় আত্মগোপনে রয়েছেন। তাদের খুঁজে বের করতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চাওয়ার পাশাপাশি মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোহাম্মদ তারেক আজিজ নিজে এলাকায় গিয়ে মাইকিং করেন। হযরত সৈয়দ কমর চাঁদ আলী শাহ মাজারের সামনে স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, রায়হানকে আটক করতে পারলে পুরো চট্টগ্রাম শান্ত হয়ে যাবে।

এর আগে, সোমবার রাত ৮টার দিকে সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে সিএনজিচালিত অটোরিকশা থেকে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনায় পথচারী, ব্যবসায়ী ও চালকসহ ছয়জন আহত হন। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা অটোরিকশাসহ চালক মো. জাবেদ হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

চালক জাবেদের দাবি, নাজিরহাট ঝংকার মোড় থেকে পাঁচজন অপরিচিত ব্যক্তি তার অটোরিকশা ভাড়া নেন। পরে চুঁরখারহাট বাজারে পৌঁছালে তারা গুলি চালান। অস্ত্রধারীরা তাকে জিম্মি করে গাড়ি চালাতে বাধ্য করেছিলেন বলেও দাবি করেন তিনি।

সময়ের আলো/এনএন

  বিষয়:   গুলি  ফেসবুকে দায় স্বীকার  আহত  আর্থিক সহায়তা  প্রস্তাব  চট্টগ্রাম  ফটিকছড়ি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: