ফাঁকা গুলি বর্ষণ করে যুবক অপহরণ, দুই ঘণ্টা পর উদ্ধার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফাঁকা গুলি বর্ষণ করে রোহিঙ্গা যুবককে মারধর করে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আরএসও সদস্যদের

2026-11-24T20:56:54+00:00
2026-11-24T20:58:03+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
ফাঁকা গুলি বর্ষণ করে যুবক অপহরণ, দুই ঘণ্টা পর উদ্ধার
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:৫৬ পিএম  আপডেট: ২৪.১১.২০২৬ ৮:৫৮ পিএম
উদ্ধার যুবক। ছবি : সংগৃহীত
উদ্ধার যুবক। ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফাঁকা গুলি বর্ষণ করে রোহিঙ্গা যুবককে মারধর করে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আরএসও সদস্যদের বিরুদ্ধে। এ সময় এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ারও অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে অভিযান চালিয়ে অপহৃত যুবককে আহত অবস্থায় উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের সময় ক্যাম্প-১২-এর সিআইসি কার্যালয়ের পাশের একটি চায়ের দোকানের সামনে থেকে মো. আলম (২২) নামের ওই যুবককে তুলে নিয়ে যাওয়া হয়। 

বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্প-১১-এর ই-১৪ ব্লকের খালপাড় এলাকা থেকে অভিয়ান চালিয়ে তাকে উদ্ধার করে পুলিশ।

৮ এপিবিএন সূত্রে জানা গেছে, আরএসও সদস্য রিয়াজ রিদুয়ান, হামিদউল্লাহসহ অজ্ঞাতপরিচয় আরও ৪-৫ জন আলমকে মারধর করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ সময় অপহরণকারীরা এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ পিপিএমের নির্দেশনায় অভিযান শুরু করে পুলিশ। ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের এসআই জয়দ্রত চাকমার নেতৃত্বে পুলিশের একটি দল ক্যাম্প-১১ ও ১২-এর বিভিন্ন ব্লকে তল্লাশি চালায়। একপর্যায়ে ক্যাম্প-১১-এর ই-১৪ ব্লকের খালপাড় এলাকায় অভিযান চালিয়ে আলমকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, অপহরণকারীরা আলমের শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি মেরে নীলাফুলা জখম করে। উদ্ধারের পর তাকে ক্যাম্প-১২-এর ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

উদ্ধার হওয়া মো. আলম ক্যাম্প-১২’-এর এফ-৯ ব্লকের (নতুন ব্লক ডি-৩) এর শাহ আলমের ছেলে। 


এ ঘটনায় ময়নারঘোনা পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ৪৯৮, তারিখ ২৪ নভেম্বর ২০২৬। পাশাপাশি ভুক্তভোগীর পরিবারকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে।

৮ এপিবিএন জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর ক্যাম্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   ফাঁকা গুলি বর্ষণ  যুবক অপহরণ  উদ্ধার  কক্সবাজার  উখিয়া  রোহিঙ্গা ক্যাম্প  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: