প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:২৮ পিএম

গ্রেফতার জাবেদ হোসেন। ছবি : সংগৃহীত
গ্রেফতার জাবেদ হোসেন। ছবি : সংগৃহীতকক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রিভলবার, তাজা গুলি, খালি কার্তুজের খোসা ও চাবুকসহ জাবেদ হোসেন (২৭) নামে রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে এসআরবি-১৫।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোররাত ৩টা ২৫ মিনিটে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা শিবির এলাকায় এই অভিযান চালানো হয়।
এসআরবি-১৫-এর সহকারী পরিচালক(মিডিয়া)সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক মঙ্গলবার প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫-এর হোয়াইক্যং শিবিরের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে অস্ত্রধারী জাবেদ হোসেনকে গ্রেফতার করে।
জাবেদ হোসেন ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জোরহমানের ছেলে।
এ সময় গ্রেফতার হওয়া ব্যক্তির হেফাজত থেকে একটি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড গুলির খালি খোসা, একটি চাবুক ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
পরে আসামি ও উদ্ধার আলামত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/এনএন