প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:২০ পিএম

শহরের কুমারশীল মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ছবি : সময়ের আলো
শহরের কুমারশীল মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ছবি : সময়ের আলোব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি হাসপাতাল ও খাবার হোটেলকে ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে শহরের কুমারশীল মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর আওতায় এ অর্থদ- দেওয়া হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মের দায়ে ভাত ভর্তা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন ও স্বাস্থ্যসেবা প্রদানে নানা অনিয়মের কারণে নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালকে ২ লাখ টাকা এবং ট্রমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-জামী মুহতাসিম মুইন, ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়সাল আব্বাসসহ এসআরবি-৯-এর সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তাৎক্ষণিকভাবে জরিমানার ৩ লাখ ১০ হাজার টাকা আদায় করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সময়ের আলো/এনএন